× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যান্টিগা টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের লিডের চাপে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ২২:৫৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের লিডের চাপে বাংলাদেশ

ব্যাটিংয়ে যাচ্ছেতাই অবস্থা ওয়েস্ট ইন্ডিজ সফরেও দৃশ্যমান। স্বাগতিকদের রান পাহাড়ের বিপরীতে ব্যাটিংয়ে নেমেই টাইগাররা ছিল ফলোঅনের শঙ্কায়। মুমিনুল হক, জাকের আলী অনিকের ফিফটিতে অবশ্য সে শঙ্কা আগের দিনই কাটায় সফরকারীরা। অবশ্য আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিনে অলআউটের লজ্জার মুখে পড়েনি টাইগাররা। ৯ উইকেট হারানো বাংলাদেশের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামার কথা ছিল। কিন্তু তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা আর ব্যাটিংয়েই নামেননি!

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ৯ উইকেট ২৬৯ রান নিয়ে তৃতীয় দিন পার করেছিল টাইগাররা। ১৮১ রানে পিছিয়ে থাকায় তাসকিন আহমেদ (১১) ও শরীফুল ইসলামের (৫) ব্যাট হাতে ভূমিকা রাখবেন এমন মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু চতুর্থ দিনের শুরুতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া বিভাগ জানিয়েছে, প্রথম ইনিংস ঘোষণা করেছেন মেহেদী হাসান মিরাজরা! অবশ্য বাংলাদেশের ইনিংস ঘোষণার বিষয়টি তৃতীয় দিনের খেলা শেষে জানা যায়নি।

অ্যান্টিগার মন্থর উইকেটে রান তোলা বেশ কঠিন ব্যাটারদের। সকালবেলার আর্দ্রতা ও কন্ডিশনকে কাজে লাগিয়ে ক্যারিবীয়দের দ্রুত উইকেট নেওয়ার পরিকল্পনা থেকে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যা দিনের শুরুতে প্রমাণ করেন টাইগার পেসাররা। দিনের প্রথম ঘণ্টাতেই স্বাগতিকদের ৩ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৩৩ রানে এগিয়ে আছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫২ রান। 

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয় সামাল দেওয়ার নায়ক মিকাইল লুইসকে পঞ্চম ওভারে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। আগের ইনিংসে ৯৭ রান করে উইন্ডিজ ওপেনার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রানে। মিকাইল লুইয়ের পর কিসি কার্টিকেও ফেরালেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেসারের বলে তৃতীয় স্লিপে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন ১ রান করা কার্টি। ৩৫ রানে ২ উইকেট খোয়ানো ওয়েস্ট ইন্ডিজের উইকেট শিকারে যোগ দিলেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার ফিরিয়েছেন ক্রেইগ ব্রাফেটকে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কও স্লিপে মাহমুদুল হাসানের ক্যাচ হয়েছেন। ২৩ রান করেছেন ব্রাফেট। ৩৯ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

২ উইকেটে ৪০ রানে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে এদিন তারা আরও ৭ উইকেট হারিয়ে যোগ করে ২২৯ রান। মুমিনুল হক ৫০ রান করে নজর কাড়েন। লিটন দাস (৪০) অল্পের জন্য হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হন। জাকের আলী দ্বিতীয় ফিফটি করে ৫৩ রানে আউট হন। তাইজুল ইসলাম তার সঙ্গে সর্বোচ্চ ৬৮ রানের জুটি গড়েন। তাদের জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংসকে চতুর্থ দিনে নিতে পারে। তবে আর ব্যাটিং না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৪৫০ রানের সংগ্রহ পায় মূলত জাস্টিন গ্রেভসের কল্যাণে। মিডল অর্ডার এই ব্যাটার ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া ওপেনার মিকাইল লুইস ৯৭ ও অ্যাথিনেজ অ্যাথানজেক ৯০ রান করেন। লোয়ার অর্ডারে কেমার রোচের অবদান ৪৭ রান। বোলিংয়ে বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া দুটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা