আয়ারল্যান্ড সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৫৬ পিএম
২০২৫ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এ আসরে সরাসরি খেলতে অবশিষ্ট ছয় ম্যাচের পাঁচটিতেই জিততে হবে বাংলাদেশকে। ফলে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের বিকল্প নেই নিগার সুলতানাদের। অন্যথায় বাছাইপর্বের বৈতরণী পেরোতে হবে লাল সবুজের প্রতিনিধিদের।
আগামী পরশু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। তার আগে শেষ মুর্হুতের প্রস্তুতি সেরে নিচ্ছেন জ্যোতিরা। সোমবার দলের অবস্থা ও লক্ষ্য নিয়ে কথা বলেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তার মতে, চাপকে জয় করে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলেই সফলতা পাওয়া সম্ভব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চিন্তা বাদ দিয়ে আইরিশ মেয়েদের বিপক্ষে জয়ে চোখ তার। তারচেয়েও বরং সিরিজের প্রথম ম্যাচে তুলতে ছক কষা উচিত।
জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য গুরুত্বপযুর্ণ সিরিজ এটি। বিশ্বকাপে কোয়ালিফায়ারের জন্য আমাদের ছয়টি ম্যাচ বাকি। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি। এই ছয়টি ম্যাচের মধ্যে যদি সম্ভব হয় আমাদের পাঁচটি ম্যাাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। এখন থেকেই অমারা তিনটি ম্যাচের দিকে নজর দিচ্ছি না। আমাদের জন্য ফাস্ট ম্যাচটাই গুরুত্বপূর্ণ। যে কোনো সিরিজের জন্য প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটায় জয় ফেলে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিক করা যায়।’
জ্যোতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলের মেয়েদের প্রতি একটাই পরামর্শ— প্রেসার থাকবে। সেটা মাথায় না রেখে, ম্যাচ বাই ম্যাচ এগুতে চেষ্টা করতে হবে। হোম অডভান্টেজ তো অবশ্যই পাবো। সেটা কাজে লাগিয়ে চেষ্টা করতে হবে সেরা খেলাটা উপহার দেওয়ার। আমরা এখানে ভালো করতে পারলে শুধু বাংলাদেশের জন্যই নয়, এই খেলা দেখে দেশের মেয়েরা ক্রিকেটের প্রতি উৎসাহী হবে। আমরা এটা (ওমেন্স ক্রিকেট) নিয়ে পরিকল্পনা করছি। কিন্তু দল ভালো খেললে তখন ক্রিকেটের প্রতি সবার আগ্রহ বাড়ে। আমরা যদি ভালো করতে পারি, আমার বিশ্বাস ভবিষ্যতে ভালো ক্রিকেটার দলে পাবো।’
এ দিন অনুশীল শেষে কথা বলেন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নাহার। তিনি বলেন, ‘সফলতা খুবই জরুরি। আমরা চেষ্টা করবো যেনো সফলতা অর্জন করতে পারি। আমরা চেষ্টা থাকবে একজন ভালো ব্যাটসম্যান হওয়া। কোচ-ম্যানেজম্যান্ট আমাকে যেখানে নামাবে চেষ্টা করবো সেরাটা দেওয়ার। এটা আমার ফার্স্ট হোম সিরিজ। এটা স্বপ্নের মতোই, অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে।’