× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ২২:১০ পিএম

১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক

এমন ফুটবলীয় জীবন খুব কম পান ফুটবলাররা। আনহেল ডি মারিয়া নিজেকে ভাগ্যমান মনে করতেই পারেন। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিতেছেন কোপা আমেরিকা। আলবিসেলেস্তাদের জাতীয় বীর এখন আর আকাশি-নীল জার্সিতে মাঠ মাতান না। ঠিকই আপনমনে দেশকে বিশ্বদরবারে উঁচু করছেন।

গত শনিবার ৩৬ বর্ষী ডি মারিয়া বেনফিকার হয়ে হ্যাটট্রিক করেছেন। তাও ম্যাচঘড়ির ১৮ মিনিটেই। ম্যাচে তারকা অ্যাটাকিং মিডফিল্ডারের দ্বিতীয় গোলটি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হইচই। শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। বলাবলি হচ্ছে, বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি ডি মারিয়া।

পর্তুগিজ কাপের চতুর্থ রাউন্ডে এস্ত্রেলা আমাদোরার বিপক্ষে মাত্র দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে লিড উপহার দেন ডি মারিয়া। ষষ্ঠ মিনিটে ডি-বক্সের মধ্যে বল পেয়ে প্রথমে সেটি নিয়ন্ত্রণে নেন, এরপর লাফিয়ে বাঁ পায়ের বাইসাইকেল কিকে জড়িয়ে দেন জালে। অষ্টাদশ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

চলতি মৌসুমে বেনফিকার হয়ে ১৬ ম্যাচে ৮ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন ডি মারিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা