× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্থ টেস্ট

কোহলি-জয়সওয়ালে তৃতীয় দিন ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ২০:২০ পিএম

কোহলি-জয়সওয়ালে তৃতীয় দিন ভারতের

ভারতের দিকেই ঝুঁকে পার্থ টেস্টের ফল। সফরকারী দলের দ্বিতীয় ইনিংস ঘোষণার পর ৫৩৪ রানের লক্ষ্যে নেমে নাকাল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষ বিকালে ৪.২ ওভার ব্যাটিং করেছে স্বাগতিক দল। তাতেই সাজঘরমুখো তিন ব্যাটারÑ নাথান ম্যাকসুইনি, প্যাট কামিন্স ও মার্নাস লাবুশানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বোলিং তোপ দাগাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের অধিনায়কের পেসের সামনে দাঁড়াতেই পারছেন না প্যাট কামিন্সরা। জয়ের জন্য অজিদের হাতে অবশিষ্ট দুই দিন। এ সময়ে ৫২২ রানের পাহাড় টপকানোর চ্যালেঞ্জ টপকাতে হবে অস্ট্রেলিয়াকে।

পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে আটকা পড়ে ভারত। ছোট সংগ্রহের পরও বুমরাহ ও হার্ষিত রানার নৈপুণ্যে ৪৬ রানের লিড পায় সফরকারীরা। আর দ্বিতীয় ইনিংসে যশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৪৮৭ রান সংগ্রহ পায় ভারত। প্রথম ইনিংসে রান খাতা খুলতে না পারা জয়সওয়াল দেখান কৃতিত্ব, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৪৩২ মিনিট মাটি কামড়ে পড়ে থেকে ২৯৭ বলে খেলেছেন ১৬১ রানের অনবদ্য ইনিংস। যা সাজানো ছিল ১৫ চার ও ৩ ছক্কায়।

জয়সওয়ালের সঙ্গে একই গতিতে ছুটেছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। ভারতের এই উইকেটরক্ষক ব্যাটারকে দুর্ভাগা বলা যেতেই পারে। তৃতীয় দিনের শুরুতেই ৭৭ রানে কট আউটে মাঠ ছাড়তে হয় তাকে। মূলত লোকেশ ও জয়সওয়াল ভারতের ভিত্তি গড়ে দেন। দুজন ২০১ রানের জুটি গড়েন। এরপর অবশ্য ছোটখাটো একটা বিপর্যয়ও শুরু হয় ম্যান ইন ব্লুজদের ব্যাটিং লাইনআপে। জয়সওয়াল ফেরার পরের ১৬ বলের মধ্যে ফেরেন ঋষভ পন্ত ও ধ্রুব জুরেলও। ২ উইকেটে ৩১৩ থেকে ভারতের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩২১। পরবর্তীতে ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৮৯ আর অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে নীতিশ রেড্ডিকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন কোহলি। এরই মধ্যে ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি আদায় করেন ভারতের এই ব্যাটিং লিজেন্ড। সেই সঙ্গে ৫৩৩ রানে এগিয়ে থাকা ভারত ইনিংস ঘোষণা করে।

কোহলির সেঞ্চুরিতে ছিল ৮ চার ও দুই ছক্কায় সাজানো। প্রায় এক বছর তিন দিন পর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন কোহলি। এই সেঞ্চুরিতে দেশটির সাবেক অধিনায়ক ছাড়িয়ে গেছেন নিজের আদর্শ শচীন টেন্ডুলকার ও গ্রেট ডন ব্র্যাডম্যানকে। পাশাপাশি রিকি পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এত দিন টেন্ডুলকারের (৬) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। এখন সবার ওপরে কোহলি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট লড়াইয়ে অজিদের মাটিতে এত দিন সবচেয়ে বেশি (৭) সেঞ্চুরি ছিল পন্টিংয়ের। সেটা এখন কোহলির। ক্রিকেটের রাজসিক ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এত দিন ব্র্যাডম্যানের (২৯) সঙ্গেই ছিলেন তিনি। সেটিও ছাড়িয়ে গেলেন কোহলি।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ১০৪ ও ১২/৩ (খাজা ৩*; বুমরা ২/১, সিরাজ ১/৭)।
ভারত : ১৫০ ও ৪৮৭/৬ ডিক্লে. (জয়সওয়াল ১৬১, কোহলি ১০০*, রাহুল ৭৭, নীতিশ ৩৮*; লায়ন ২/৯৬, হ্যাজলউড ১/২৮)।
(তৃতীয় দিন শেষে)
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা