× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্রিকেট লিগ

এনামুলের ফাইফার, ইমনের সেঞ্চুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৯:৫৮ পিএম

এনামুলের ফাইফার, ইমনের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৭ উইকেট পান সুমন খান। ঢাকা বিভাগের এই পেসার অবশ্য দ্বিতীয় ইনিংসে ঠিক সুবিধা করতে পারেননি। তবে দলটির আরেক পেসার এনামুল হক ৫ উইকেট তুলে চমক দেখিয়েছেন। এই দুই পেসারের দাপটে রাজশাহী বিভাগকে মাত্র দেড় দিনেই ইনিংস ব্যবধানে হারিয়েছে ঢাকা। আরেক ম্যাচে চট্টগ্রাম বিভাগের ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির পর পাঁচ উইকেট পেয়েছেন খুলনা বিভাগের পেসার মেহেদি হাসান রানা।

দেড় দিনেই জিতল ঢাকা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে রাজশাহীর বিপক্ষে ইনিংস ও ১১ রানে জিতেছে ঢাকা। সুমন খানের (৭/ ১৮) বোলিং তোপে প্রথম ইনিংসে এনসিএল ইতিহাসে সর্বনিম্ন ৪২ রানের লজ্জার রেকর্ড গড়েছিল রাজশাহী। এরপর ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনার পরেও ১৮১ রানের বেশি করতে পারেনি ঢাকা। ১৩৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হলেও এনামুলের ৫/৫৪ বোলিং স্পেলে রাজশাহী করতে পেরেছে কেবল ১২৮ রান। ম্যাচসেরার মুকুট ওঠে সুমনের হাতে।

ইমনের সেঞ্চুরির পর রানার ফাইফার

সিলেট একাডেমি মাঠে খুলনা বিভাগের ২০৪ রানের জবাবে প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয় চট্টগ্রাম বিভাগ। দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন ১৩৯ বলে ১৯ চার ও ১ ছক্কায় খেলেন ১০৭ রানের ইনিংস। ৮৫ রানে ৫ উইকেট নিয়ে চট্টগ্রামকে অল্পতেই আটকান বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। তিনি। মাসুম খান টুটুল নেন চারটি উইকেট। দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে দিনশেষে খুলনার সংগ্রহ ১ উইকেটে ৫৬ রান। এনামুল হক বিজয় ৩৭ রানে অপরাজিত আছেন। 

তিন ফিফটিতে সিলেটের জবাব

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ৩০৪ রানে গুঁটিয়ে গেছে বরিশাল বিভাগ। সিলেটের পেসার রেজাউর রহমান রাজা পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। অনেকদিন পর খেলতে নামা এবাদত হোসেন নেন দুটি উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক সিলেট ৬ উইকেটে ২১৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। অধিনায়ক অমিত হাসান সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন। মুবিন আহমেদ ও নামুস হোসেন প্রত্যেকেই করেন ৫৩ রান।

নাঈমের ২০ রানের আক্ষেপ

কক্সবাজারের একাডেমি মাঠে রংপুর বিভাগের বিপক্ষে মাত্র ২০ রানের জন্য ‘ডাবলসেঞ্চুরি মিস করেছেন মোহাম্মদ নাঈম শেখ। তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া ঢাকা মেট্রোর এই ওপেনার ২৮৫ বলে ২০ চার ও ১ ছক্কায় খেলেন ১৮০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। মেট্রোও প্রথম ইনিংসে ৪৭৫ রানের পাহাড় গড়েছে। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৩২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে রংপুর। আব্দুল্লাহ আল মামুন ৬ ও নাঈম ইসলাম ১৬ রানে অপরাজিত আছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা