× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল নিলাম

রেকর্ড ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌতে পন্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ২১:০৮ পিএম

ঋষভ পন্ত

ঋষভ পন্ত

আইপিএল নিলামে পারিশ্রমিকের রেকর্ড গড়েছেন ঋষভ পন্ত। ২৭ কোটি রুপিতে তারকা এ ক্রিকেটারকে কিনে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড এটি। তার আগে রেকর্ডটি গড়েছিলেন শ্রেয়াস আইয়ার। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষে ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে টেনেছে পাঞ্জাব। আর ১৮ কোটি রুপিতে যুবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার এখন এই লেগি।

আইপিএলের এবারের নিলামের আগে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক। গত আইপিএল নিলামে তার দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। এবার তার দাম কমেছে ১৩ কোটি রুপি। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে গেছেন মিচেল অস্ট্রেলিয়ান পেসার। 

আইপিএলের মেগা নিলাম বসেছে জেদ্দায়। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

আজকের নিলামে প্রথমেই তোলা হয় আর্শদীপ সিংকে। ১৮ কোটি রূপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রূপিতে কিনেছে গুজরাট টাইটানস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা