× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে দুই ম্যাচ নিষিদ্ধ আকবর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ০৯:৫০ এএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১০:৫৮ এএম

যে কারণে দুই ম্যাচ নিষিদ্ধ আকবর

জাতীয় লিগে (এনসিএল) আচরণবিধি ভঙ্গের কারণে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন আকবর আলী। তার বিরুদ্ধে আচরণবিধির লেভেল-২ ভঙ্গের অভিযোগ উঠেছে। ফলে আগামী দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এ অধিনায়ককে।

বৃহস্পতিবার এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাচ রেফারি আকবরকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছেন।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে রংপুরের ম্যাচে ঘটনাটি ঘটেছে। ম্যাচটিতে দুবার আচরণবিধি ভঙ্গ করেন রংপুরের অধিনায়ক আকবর। প্রথমবার আম্পায়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন। পরে ব্যাট ছুড়ে একটি চেয়ার ভেঙে ফেলেন তিনি।

ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন। এ নিষেধাজ্ঞার কারণে শুক্রবার শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে এবং পরে খুলনার বিপক্ষেও খেলতে রবেন না আকবর আলী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা