× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ব্লাইন্ড ক্রিকেটারদের পাশে বাফুফে সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ২২:৩৯ পিএম

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম

বাধা-বিপত্তি দূর করে অবশেষে চতুর্থ ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল। আর্থিক সংকটে অনেকটাই অনিশ্চিত ছিল বিশ্বকাপের এ আসরে বাংলাদেশের অংশ নেওয়া। তবে দৃষ্টিপ্রতিবন্ধী  ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী।

এরই মধ্যে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর দেড়টায় পাকিস্তানের উদ্দেশ্য রওয়া হয়েছে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল। 

শনিবার (২৩ নভেম্বর) থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও মুলতানে অনুষ্ঠিত হবে এ বৈশ্বিক টুর্নামেন্ট। বাংলাদেশসহ এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৭টি দল।

দেশ ছাড়ার আগ পর্যন্ত নানা বাধা-বিপত্তির মুখে ছিল দলটি। এর মধ্যে অন্যতম ছিল স্পন্সর নিশ্চিত করতে না পারা। কারণ, বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে খরচ করতে হবে অন্তত ৩০ লাখ টাকা। এর মধ্যে ২০ জনের এ প্রতিনিধি দলের সিংহভাগ খরচই (২২ লাখ) ছিল বিমান ভাড়া।

তবে দেশসেরা রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস জাতীয় দলের ট্রাভেল স্পন্সর হিসেবে সহায়তা করায় অবশেষে নিরাপদে দেশ ছেড়েেছেন দৃষ্টিপ্রতিবন্ধী খেলোযাড়রা। বাংলাদেশের লক্ষ্য এবার বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘরে ফেরা।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) পরিচালক (ইনফরমেশন ও কো-অর্ডিনেশন) ফজলে রাব্বি বলেন, 'আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিক। বিসিবির সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা করতে পারিনি। তবে সমস্যা এখন কেটে গেছে। জাতীয় দলের পাশে রেডিয়েন্ট দাঁড়িয়েছে। যার ফলে ক্রিকেটাররা যে মানসিক চাপে ছিল তা আর নেই। এখন আমাদের টার্গেট বিশ্বকাপ নিয়ে দেশে ফেরা।' 

তিনি আরও যোগ করেন, 'বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) ২০০০ সাল থেকে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে কাজ করছে। বিভিন্ন আর্ন্তজাতিক টুর্নামেন্টেও নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ।'

দৃষ্টিপ্রতিবন্ধীদের অনুপ্রেরণা জোগাতে ১৯২২ সালে অস্ট্রেলিয়ায় এই খেলার প্রবর্তন হয়। নিয়ম কানুন স্বাভাবিক ক্রিকেটের মতো হলেও বোলিংয়ে পার্থক্য রয়েছে। এই ক্রিকেটের একাদশে চারজন সম্পূর্ণ অথবা আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী খেলে থাকেন। 

ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে বিভিন্ন সিরিজসহ তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা