চ্যাট জিপিটির ভবিষ্যদ্বাণী
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ২০:৫১ পিএম
ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে আগাম বাণী দিয়েছে আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স
ভবিষ্যদ্বাণী দেওয়ার ক্ষেত্রে চ্যাট জিপিটি এখন আস্থার নাম অপর নাম। বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ, উপাত্ত বিশ্লেষণ আর বিভিন্ন সম্ভাব্যতা বিচার করে সিদ্ধান্ত জানিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই চ্যাটবোট। এবার ফিফা বিশ্বকাপ নিয়ে আগামী বাণী হৈচৈ ফেলে দিয়েছে এই আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স। চ্যাট জিপিটির কাছে প্রশ্ন ছিল ব্রাজিল নিয়ে। খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের রেকর্ড ৫টি শিরোপাধারী এ ফুটবল পরাশক্তি। বাছাইপর্বে এ বছর নিজেদের শেষ ম্যাচে ড্র করে লাতিন আমেরিকা অঞ্চলে ৫ম স্থানে অবনমিত হয়েছে তারা। দলের এতটাই দুরবস্থা যে, নিজ দেশের সমর্থকদের কাছ থেকে দুয়ো হজম করতে হচ্ছে সেলেসাওদের।
কিন্তু চ্যাটজিপিটির করা ভবিষ্যদ্বাণীতে রীতিমতো আশার সঞ্চার হয়েছে ব্রাজিল ফুটবলে। এই চ্যাটবোটের কাছে জানতে চাওয়া হয়েছিল, ফিফার আগামী পাঁচ বিশ্বকাপ জিতবে কারা? এমন প্রশ্নের প্রেক্ষিতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তর, ২০৩০ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। তার মানে, বহুল আরাধ্য ‘হেক্সা’র স্বপ্ন পূরণ করতে সেলেসাওদের অপেক্ষায় থাকতে হবে আরও ৬ বছর।
তবে আগামী বিশ্বকাপ, মানে ২০২৬ বিশ্বকাপ ঘরে তুলবে ফ্রান্স। ব্রাজিলের পর ২০৩৪ সালে ফের এশিয়া মহাদেশে বিশ্বকাপ জয়ের স্বাদ নেবে আর্জেন্টিনা। ব্রাজিল ও আর্জেন্টিনা দুদলের বেলায় চ্যাটজিপিটির বিশ্বাস, তরুণ প্রজন্মের ফুটবলাররা যোগ দিয়ে দুদলের চিত্র পাল্টে দেবে। ২০৩৮ সালে এ কৃত্রিম বুদ্ধিমত্তার বাজি ইংল্যান্ড। বুকায়ো সাকা ও জুড বেলিংহাম আরও পরিপক্ক হয়ে ইংলিশদের উপহার দেবে সোনালী ট্রফি। এমনটাই মনে করছে চ্যাট জিপিটি। পরে ২০৩৮ সালে গিয়ে নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপ ট্রফি জিতবে জার্মানি।