× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফিরছেন সাকিব!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৭:১২ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৭:২৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফিরছেন সাকিব!

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকেই দলে নেই সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আশাও পূরণ হয়নি। সবশেষ আফগানিস্তান সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। তবে সবকিছু ঠিক থাকলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে ফিরছেন টাইগার অলরাউন্ডার। 

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব। এমনকি রশিদ খান-দাসুন শানাকাদের নিয়ে গড়া তারকাখচিত দলটিকে নেতৃত্বও দেবেন তিনি। গতকাল ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো 'প্রেস মিট'। 

সেখানেই বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্ন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে, 'সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো? যার উত্তর সাকিবের হাস্যোজ্জ্বল জবাব, 'এই টুর্নামেন্টের পরেই!' এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।’ 

ক্যারিবিয়ানদের বিপক্ষে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অপরদিকে ২ ডিসেম্বরেই শেষ হয়ে যাবে আবুধাবি টি-টেন লিগের ফাইনাল। ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সাথে যোগ দেখার জন্য সাকিবের হাতে থাকবে যথেষ্ট সময়। টিম ম্যানেজমেন্ট তাকে দলে রাখে কি না সেটাই এখন দেখার বিষয়। 

এদিকে আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়। তাই সাকিবের কথা যদি সত্য হয়েই থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। কেননা, চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই যে বাংলাদেশের শেষ সিরিজ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা