× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরের শেষটা রাঙাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৬:৩২ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৬:৫৬ পিএম

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আন্দ্রে কুলি

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আন্দ্রে কুলি

কথায় আছে—শেষ সুন্দর তো সব সুন্দর। বছর জুড়ে ভাঙা-গড়ার মধ্যদিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। তবে ২০২৪ সালের শেষটা রাঙানোর সুযোগ রয়েছে ক্যারিবিয়ানদের। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে তারা। আর এই সিরিজ নিয়ে বেশ আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের প্রধান কোচ আন্দ্রে কুলি।

আগামীকাল অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে দল নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন কুলি। তার মতে বছরের শেষটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হতাশাজনক অধ্যায় থেকে বের হয়ে আসতে চায় ক্যারিবিয়ানরা। তিনি বলেন, ‘জয় দিয়ে বছর শেষ করাটা খুবই গুরুত্বপূর্ণ। হতাশাজনক পারফরম্যান্স থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগে, প্রথম তিন বা চার দিন বৃষ্টির কারণে ব্যাহত হয়েছিল এবং আমরা তখন অ্যান্টিগার মাটিতে বেশ কয়েকটি ভালো সেশন পার করতে সক্ষম হই। প্রত্যেকেই ভালো অবস্থার মধ্যে রয়েছে এবং প্রত্যেকেই ফিট এবং খেলার উপযোগী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দলটি বেশ তারুণ্য নির্ভর। সাকিব আল হাসান ও নাজমুল হোসেনদের মতো নির্ভরযোগ্য ও অভিজ্ঞ খেলোয়াড়ের উপস্থিতি থাকবে না। একই দশা ওয়েস্ট ইন্ডিজেরও। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে স্কোয়াড ক্যারিবিয়ানদের। কুলি এ নিয়ে বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার। আমাদের এখানে এমন খেলোয়াড় আছে যারা বাংলাদেশের বিপক্ষে হোম বা অ্যাওয়ে খেলেছে এবং সেই সিরিজগুলো জিতেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা