× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন পন্ত!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৪:১২ পিএম

ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। সংগৃহীত ছবি

ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে নিলাম। এবারের মেগা নিলামে বড় আকর্ষণ ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। অনেকেই বলছেন নিলামে ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলতে পারেন তিনি। 

প্রায় ৯ বছর পর দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছেন পন্ত। ইনজুরির কারণে ভারতীয় ব্যাটারের দীর্ঘ অনুপস্থিতিতেও তাকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি তার জার্সিও রাখা হয়েছিল দলের স্ট্যান্ডের ওপরে। লম্বা সময় পর সেই দলটাকেই বিদায় বলে দিয়েছেন পান্ত। ২০২৫ আইপিএলের মেগা অকশনে দেখা যাবে তাকে। নিলাম টেবিলে সবচেয়ে বেশি নজর থাকতে পারে এই তারকার দিকেই। পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলো তাকে কিনতে জোর চেষ্টা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। সংগৃহীত ছবি

ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা ভবিষ্যদ্বাণী করেছেন যে, আইপএল নিলামের রেকর্ড দাম হাঁকাবেন পন্ত। জিও সিনেমাতে সাবেক এই ব্যাটার বলেন, ‘আমার মনে হয় ঋষভকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। পন্তকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে।’

ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। সংগৃহীত ছবি

উথাপ্পার সঙ্গে একই মত প্রকাশ করেছেন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া, ‘আমি মনে করি ঋষভ (পন্ত) আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে চলেছে। যদি পন্ত এবং পাঞ্জাব কিংসের মধ্যে ভালো সম্পর্ক থাকে, তবে তারা তাকে কেনার জন্য কঠোর চেষ্টা করবে, অন্যথায় ঋষভ পান্তের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হয়ে উঠবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা