× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫২ বলে ৪১৯ রান! দুর্দান্ত ইনিংসে রেকর্ড ভাঙল টেন্ডুলকারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১০:৩৭ এএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১০:৪৮ এএম

১৫২ বলে ৪১৯ রান! দুর্দান্ত ইনিংসে রেকর্ড ভাঙল টেন্ডুলকারের

ভারতের আন্তঃস্কুল টুর্নামেন্ট হ্যারিস শিল্ডে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন আয়ুষ শিন্ডে। ৪৩টি বাউন্ডারি, ২৪টি ছক্কা হাঁকিয়ে ১৫২ বলে করেন অপরাজিত ৪১৯ রান! শুধু তাই নয়, এমন বিস্ফোরক ব্যাটিং করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দুর্দান্ত রেকর্ড ভেঙে দিয়েছেন আয়ুষ। আয়ুষের স্মরণীয় ইনিংসে ভর করে তার দল ৬৪৮ রান করে এবং শেষ পর্যন্ত পায় ৪৬৮ রানের বিশাল জয়।

জেনারেল এডুকেশন অ্যাকাডেমির হয়ে আয়ুষ শিন্ডে এমন ইনিংস খেলেছেন। এ টুর্নামেন্টেই ১৬ বছর বয়সে শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি ৬৬৪ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। সে সময় টেন্ডুলকার ৩২৬ রানের ইনিংস খেলেছিলেন। আর কাম্বলি ৩৪৯ রান করেছিলেন। দুজনকেই পেছনে ফেলে দিয়েছেন আয়ুষ।

২০০৯ সালে ১২ বছর বয়সে সরফরাজ খান ৪৩৯ রানের ইনিংস খেলেছিলেন। এর পরে জায়গা করে নিয়েছে আয়ুষের ইনিংসটি। এর আগে ২০১৩ সালে ১৪ বছর বয়সি পৃথ্বী শ হ্যারিস শিল্ডের এক ইনিংসে সর্বোচ্চ ৫৪৬ রান করার কীর্তি অর্জন করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা