× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ড্র-রিভাল’ বলছেন, ব্রাজিল ফুটবল সঠিক পথেই আছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ০২:৫২ এএম

দরিভাল জুনিয়র

দরিভাল জুনিয়র

দরিভাল জুনিয়রের অধীনে ১৪ ম্যাচ খেলে ৭টিতেই ড্র করেছে ব্রাজিল। এজন্য অনেকে দরিভালকে বলছেন ‘ড্র-রিভাল’। ‘ড্র-রাইভাল’ও বলছেন কেউ কেউ। তার মানে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ড্র। 

তবে সংবাদ সম্মেলনে দরিভাল বললেন, সঠিক পথেই আছে ব্রাজিল ফুটবল, ‘প্রতি মুহূর্তেই উন্নতি হচ্ছে। সব খেলোয়াড়ের পারফরম্যান্সেই তা দেখছি। শেষ দুই ম্যাচে আমরা ভালো খেলেছি। ভাগ্যটা আরেকটু ভালো হতে পারত। আরও একটি গোল পেলে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করতে পারতাম। আমার মনে হয়, অনেক কিছুই পাল্টেছে। আমরা সঠিক পথেই আছি। আমরা ফল চাই এবং সেটার খুব কাছাকাছিই আছি।’

আদর্শ দল থেকে ব্রাজিল অনেকটা দূরে। এটা স্বীকার করে নিয়েছেন দরিভাল, ‘আদর্শ দলটা বের করতে আমাদের ধৈর্য ধরতে হবে, যে দলটা সমর্থকদের আরও আত্মবিশ্বাস এনে দেবে।’

বিশ্বকাপ বাছাই পর্বে পাঁচবারের বিশ্বচ‍্যাম্পিয়ন ব্রাজিলের কাছ থেকে মূল্যবান একটি পয়েন্ট কেড়ে নিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বুধবার সকালে ১-১ গোলে ড্র করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। বিরতির পর ফেদে ভালভের্দের গোলে লিড নেয় উরুগুয়ে। পরে ব্রাজিলকে সমতাসূচক গোল এনে দেন জেহসন। আগের ম্যাচে ভেনেজুয়েলার মাঠ থেকেও ড্র করে ফিরেছিল ব্রাজিল। এ ম্যাচেও তাদের ভাগ্য বদলাল না। আটকে রইল যেন ড্রয়ের ফাঁদে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা