× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন দায়িত্বে সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২২:০৬ পিএম

নতুন দায়িত্বে সালাহউদ্দিন

চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের পর জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে আসে বেশকিছু পরিবর্তন। সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দেন মোহাম্মদ সালাহউদ্দিন। তাতে এক যুগেরও বেশি সময় পর টাইগার ক্রিকেটে দেখা মিলে দেশীয় কোচ।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি বাড়তি দায়িত্বও সামলাবেন কোচ সালাহউদ্দিন। ব্যাটিং কোচ ডেভিড হেম্পের অনুপস্থিতিতে লিটন দাসদের ব্যাটিং দেখভাল করবেন তিনি। আর বারমুড়িয়ান সাবেক ক্রিকেটার হেম্পকে ফিরিয়ে আনা হয়েছে তার পুরোনো দায়িত্ব এইচপিতে। ফলে দলের সঙ্গে সফর করেননি তিনি।

পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখের নিয়োগ বাতিল করে ক্যারিবিয়ান সফরে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে ভারতের অক্ষয় হিরমাথকে। টিম ম্যানেজমেন্টের পছন্দ হলে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত নিয়োগ দেওয়া হতে পারে তাকে। আপাতত আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করছেন মহসিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় ২২ নভেম্বর প্রথম টেস্ট এবং ৩০ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। শেষ টেস্টের ভেন্যু জ্যামাইকা। এরপর দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা