প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২০:০৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৬:৫৯ পিএম
সম্প্রতি বয়ে গেছে কালবৈশাখী ঝড়। তবুও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। পাকিস্তান সফরে বাবর আজমদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। মাসখানেক আগের সেই জয় এখনও নাড়া দেয় টাইগার সমর্থকদের মনে। পরবর্তীকালে ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এবং আফগানিস্তানের বিপক্ষে তীরে গিয়ে তরী ডোবে বাংলাদেশের। তারপরও জাতীয় দলের সাবেক স্পিনার ও বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাকের প্রত্যাশাÑ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাকিস্তান সফরের সুখস্মৃতি ফিরেয়ে আনবেন টাইগাররা।
ওয়ানডে-টি-টোয়েন্টি তো বটে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
লাল বলের ক্রিকেটে উল্লেখযোগ্য সফলতা নেই বাংলাদেশের। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে ২০
বারের দেখায় মাত্র চারবার জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তারপরও তারুণ্যে গড়া সফরকারীদের
নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে রাজ্জাকের। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে আমাদের ভালো প্রত্যাশাই থাকবে।
অবশ্যই টেস্ট ম্যাচ জেতার চিন্তা করতে পারি আমরা।’
রাজ্জাকের প্রত্যাশার মূলে পাকিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের দুর্দান্ত পারফরম্যান্স। বাবরদের বিপক্ষে সেই স্বপ্নের সিরিজ পুনরাবৃত্তি হোক এমনটাই চাওয়া তার। দেশের সাবেক এই স্পিনার বলেছেন, ‘আশা করব প্রত্যেকটা বিভাগ জ্বলে উঠবে। যেমন পাকিস্তানে স্বপ্নের মতো টেস্ট সিরিজ খেলেছি। আমি আশা করব, ওয়েস্ট ইন্ডিজেও ওভাবেই খেলে দেশে ফিরব, বিশেষ করে টেস্ট সিরিজ।’
ক্যারিবিয়ানদের বিপক্ষে অ্যান্টিগায় ২২ নভেম্বর প্রথম
টেস্ট এবং ৩০ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। শেষ টেস্টের ভেন্যু জ্যামাইকা।
এরপর দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দেখার বিষয়Ñ মেঘে ডাকা
দেশের ভাগ্যকাশের ফাঁক দিয়ে নতুন সূর্য ওঠে কি না।