× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেব্রুয়ারিতে বাংলাদেশে বসবে অ-২০ সাফের আসর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১৪:৩৭ পিএম

ফেব্রুয়ারিতে বাংলাদেশে বসবে অ-২০ সাফের আসর

এ বছরের শুরুর দিকে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০২৫ সালের আসরটিও বসবে দেশের মাটিতে।

আজ সাফের সভায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ এর আয়োজক এবং তারিখ নির্ধারিত হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির ১১ থেকে ১৯ বাংলাদেশে বসবে সাফ চ্যাম্পিয়নশিপ এর আসর। 

আজ সাফের ভার্চুয়াল সভায় দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একটি মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ এবং অন্যটি ছেলেদের অনূর্ধ্ব-১৯ সাফ। অনূর্ধ্ব-২০ এর আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে প্রতিবেশি দেশ ভারতে। আগামী বছর ৫ থেকে ১৫ নভেম্বর ভারতের মাটিতে আসর চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা