× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষটা রাঙাতে পারলেন না নাদাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১৩:৩১ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১৪:২৬ পিএম

রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল

সিদ্ধান্তটা আগেই নিয়ে ফেলেছিলেন রাফায়েল নাদাল। ডেভিস কাপ খেলেই বর্ণিল ক্যারিয়ারকে গুডবাই বলে দেবেন। চলে যাবেন অখণ্ড অবসরে। তবে ক্যারিয়ারের বিদায়ি ম্যাচ একটু আগেভাগেই খেলে ফেললেন নাদাল। কারণ তার প্রিয় জন্মভূমি টুর্নামেন্টে বেশিদূর এগোতে পারেনি। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে স্পেন। নিজের শেষ ম্যাচটাও জয়ে রাঙাতে পারেননি ক্লে কোর্টের রাজা। বিদায় রজনিতে হজম করলেন কি না হারের তেতো স্বাদ। তার মানে পরাজয় দিয়েই পেশাদার টেনিসকে বিদায় জানালেন এ স্প্যানিশ কিংবদন্তি।

স্পেনের হয়ে প্রথম একক ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বটিচ ফন ডি জান্ডশুল্পের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি। তার উত্তরসূরি স্পেনের কার্লোস আলকারাজ অন্য একক ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ায় আরও একটি ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছিল নাদালের সামনে।

তবে ফল নির্ধারণী দ্বৈত ম্যাচে স্পেনের আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স জুটি নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্প ও ওয়েসলি কুলহফ জুটির কাছে হার মানে। এ হারে শেষ ৮ থেকে বিদায় নেয় স্পেন। আর তাতে চূড়ান্ত হয় টেনিস থেকে নাদালের বিদায়ও।

মালাগায় নিজেদের কোর্টে ৩৮ বছরের নাদাল পরাজিত হয়েছেন ৬-৪ ৬-৪ গেমে। অবশ্য ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েন। পরে আর খেলায় ফেরা হয়নি এ সুপারস্টারের। আলকারাজ ডাচ্‌ ট্যালন গ্রিকসপুরের বিপক্ষে জেতেন ৭-৬ (৭-০), ৬-৩ গেমে। আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স হেরে যান ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৩) গেমে।

বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে আবেগতাড়িত নাদাল দর্শকের প্রতি জানান কৃতজ্ঞতা, ‘২০ বছরের পেশাদার ক্যারিয়ার আমার। এ ভালো-খারাপ সময়ে আপনারা আমার পাশে ছিলেন, খেলা চালিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন।’

ইনজুরির কাছে হার মেনেই প্রিয় টেনিস কোর্ট ছাড়লেন এ মেগাস্টার। বিদায় বেলায় তেমনটাই জানালেন নাদাল, ‘সত্য হচ্ছে আপনি কখনোই এ মুহূর্তে থাকতে চাইবেন না। আমি টেনিস খেলতে খেলতে ক্লান্ত নয়, আমার শরীর চায় না আমি খেলাটা চালিয়ে যাই এবং আপনাকে সেটা মেনে নিতে হবে। আমি অনেক ভাগ্যবান। নিজের শখকে দীর্ঘ সময়ের জন্য পেশা হিসেবে রাখতে পেরেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা