× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টয়নিস ঝড়ে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ২২:০৬ পিএম

২৭ বলে ৬১ রানে অপরাজিত থেকে যান মার্কাস স্টয়নিস

২৭ বলে ৬১ রানে অপরাজিত থেকে যান মার্কাস স্টয়নিস

খুব একটা বড় ছিল না লক্ষ্য। কিন্তু মার্কাস স্টয়নিস যখন ক্রিজে এসেছিলেন তখন ধীরস্থির হয়ে এসেছে অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে দুটি উইকেট হারিয়ে বসা অজিদের অবশ্য বেশি সময় আটকে রাখতে পারেনি পাকিস্তান। মূলত স্টয়নিসের ঝড়ের কাছেই পরাস্ত হয়েছে পাকিস্তানের বোলাররা। তাতে সিরিজও হেরেছে, ওয়ানডে সিরিজ জিতে শুরু করা পাকিস্তান ছোট ফরম্যাটে হয়েছে হোয়াইটওয়াশ।

ধবলধোলাইয়ের ম্যাচে মারকুটে ছিলেন স্টয়নিস। ২৭ বলে ৬১ রান করে মাঠ ছাড়ার আগে স্টয়নিস হাঁকিয়েছেন পাঁচটি করে চার-ছক্কা। শেষদিকে বেশিই দাপট চালিয়েছেন ম্যাচের সেরা স্টয়নিস। অ্যারন হার্ডিদের বোলিংয়ে দারুণ করা দিনটাও কেড়ে নিয়েছেন তাতেই।

পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। ম্যাচ হারের পর অবশ্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন স্টয়নিস, ‘দারুণ একটি উইকেটে কিছু রান করতে পেরেছি বলে ভালো লাগছে। তবে ক্রেডিটটা বোলারদের, তারা পাকিস্তানকে অল্পতে আটকে রেখেছে। এই ম্যাচেই প্রথমবার আমাদের কেউ হারিস রউফের বিপক্ষে দারুণ করেছে (হাসি)। তবে সে দুর্দান্ত বোলার।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা