× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টের আগে দুশ্চিন্তায় ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১৪:১২ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ১৪:১৪ পিএম

রোহিত শর্মা খেলবেন না পার্থ টেস্টে, জানিয়েছে বিসিসিআই— সংগৃহীত ছবি

রোহিত শর্মা খেলবেন না পার্থ টেস্টে, জানিয়েছে বিসিসিআই— সংগৃহীত ছবি

পার্থ টেস্ট শুরুর আগেই একের পর এক চোট। অনুশীলন করতে গিয়ে বৃহস্পতিবার আঘাত লেগেছিল সরফরাজ খানের। শুক্রবার চোট পান কে এল রাহুল। এরমাঝে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকেই পাচ্ছে না ভারত। সম্প্রতি পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। পরিবারের সঙ্গে আরো বেশি সময় অতিবাহিত করতে চাওয়ায় পার্থে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে তিনি খেলবেন না। 

ধারণা করা হয়েছিল, রোহিতের অনুপস্থিতিতে শুভমান গিলকে ওপেনিংয়ে নামবেন। কিন্তু আঙুলের চোটে তিনি ছিটকে গেছেন। তাতেই ওপেনিং কম্বিনেশন নিয়ে খানিক ঝামেলায় পড়েছে ভারত। পরে কেএল রাহুলকে নিয়ে পরিকল্পনা কষে টিম ইন্ডিয়া। সেখানেও বাগড়া। যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেন করবেন সেটি এখন বড় প্রশ্ন।

তবে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ইশ্বরনকেও অভিষেক করিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে জয়সওয়ালের সঙ্গী হিসেবে তিনি ওপেন করবেন। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষিক্ত টপ অর্ডার ব্যাটার দেবদূত পাডিক্কেলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত না থাকায় তার ডেপুটি জাসপ্রিত বুমরাহ করবেন অধিনায়কত্ব। ব্যাটিং গভীরতা বাড়াতে সফরকারীরা পেস অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং হার্ষিত রানার কোনো একজনকে খেলাতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা