× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ২১:২৪ পিএম

আর্জেন্টিনার জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে এই জার্সি পরেই ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। গত শুক্রবার নিজেদের ভেরিফায়েড টুইটার (এক্সে) নতুন জার্সি নিয়ে এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে এএফএ।

এএফএ জানায়, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে তাদের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ এই জার্সি। নতুন জার্সিতে আকাশি নীল রঙ অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো। যেখানে দেখা যায় নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন মেসি ও ডি পলরা। সেই ভিডিওতে বাংলাদেশকেও রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ভিডিওর ৪৮ এবং ৪৯ সেকেন্ডে দেয়ালে ঝোলানো একটি টিভিতে দেখা যায় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা। বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। ভিডিওতে বাংলাদেশের ‍দৃশ্য স্থান পাওয়াতে তা টক অব কান্ট্রিতে পরিণত হয়েছে। ভিডিওটি দেদারসে সামাজিকমাধ্যমে শেয়ার দিচ্ছেন বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকরা।

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সমর্থকরা সেই পুরোনো। মেসিদের হার-জয়ে হাসি আনন্দ নেমে আসে বাংলাদেশে। রাস্তায় মিছিল নামে, মোড়ে মোড়ে বড় পর্দায় চলে ম্যাচে দেখার উৎসব। কাতার বিশ্বকাপের সময় এদেশের মানুষের ভালোবাসা-উন্মাদনার খবর নজরে আসে আর্জেন্টিনারও। মেসিদের বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের রাস্তায় শিরোপা উদযাপনে ঠাঁই পায় বাংলাদেশও। দেশটির গণমাধ্যমে প্রাধান্য পায় লাল-সবুজের দেশের খবর। আর্জেন্টিনার খেলা চলাকালে বাংলাদেশের উন্মাদনা তুলে ধরার জন্য বাংলাদেশ ভ্রমণে আসেন দেশটির গণমাধ্যমকমীরা।

ভালোবাসার প্রতিদানস্বরূপ বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ ভ্রমণ করে গেছেন। শোনা যাচ্ছে, আনহেল ডি মারিয়াও আসছেন বাংলাদেশ সফরে। তার চেয়েও বড় নিজেদের নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশকেও রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা