× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ডার গাভাস্কার ট্রফি

রোহিত-গিলের অনুপস্থিতিতে যা ভাবছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ২১:২০ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ২১:৩০ পিএম

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে রোহিত ও গিলকে পাবে না ভারত

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে রোহিত ও গিলকে পাবে না ভারত

আগামী ২২ নভেম্বর থেকে ঐতিহাসিক বর্ডার গাভাস্কার ট্রফি শুরু। তার আগেই কিনা দুঃসংবাদ শুনতে হলো ভারতকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দেখা যাবে না রোহিত শর্মাকে। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ভারতের অধিনায়ক। ছুটিতে রয়েছেন তিনি।

রবিবার এক বিবৃতিতের রোহিতের ছুটির বিষয়টি নিশ্চিত করেছে ভারত ক্রিকেট বোর্ড। তার অনুপস্থিতিতে পার্থে সফরকারী দলের নেতৃত্ব দিবেন জাসপ্রিত বুমরা। যদিও এর আগে একবারই দেশের হয়ে ক্যাপ্টেন্সির করেছেন তারকা পেসার। ২০২১ সালে এজবাস্টন টেস্টে রোহিতের করোনা ধরা পড়লে অনেকটা বাধ্য হয়েই অধিনায়কত্ব ভার সামাল দেন।

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত। ফলে সিরিজের প্রথম টেস্টে তার অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত। তবে শেষ সময় পর্যন্ত রোহিতের অপেক্ষায় থাকবে দল। ৬ ডিসেম্বরে অ্যাডিলেডে দিবা-রাতি টেস্টে পাওয়া যাবে রোহিতকে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আরও একজন অভিজ্ঞ তারকাকে ছাড়াই নামবে ভারত। রোহিত ছাড়াও শুভমান গিলকে একাদশে দেখা যাবে না। কব্জির ইনজুরিতে এই তরুণ ব্যাটার। রোহিতের অনুপস্থিতিতে লোকেশ রাহুল ও অভিমন্যু ইশ্বরণের যে কোনো একজন যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নামবেন। ওপেনিংয়ে আরও একজন প্রার্থী রয়েছেন। দেবদূত পাডিক্কাল অস্ট্রেলিয়ায় সফর করেছেন ভারতের ‘এ’ দলের হয়ে। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে। ইতোমধ্যে ভারতের হয়ে একটি টেস্ট খেলেছেন দেবদূত। বছরের শুরুতে ধর্মশালায় অভিষেক হয় তার। 

খেলোয়াড়দের যেমন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে, তেমনই কোচ গৌতম গম্ভীরকেও কাঠখড় পোড়াতে হবে। দায়িত্ব নেওয়ার পরই এই প্রথম দেশের বাইরে টেস্ট খেলবে রোহিতরা। এমনিতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে ব্যাকফুটে ভারত তার ওপর রোহিত-শুভমানের ইনজুরিতে একাদশ সাজাতে বেগ পোহাতে হতে পারে গম্ভীরকে।  তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছেন, রোহিত ও গিলের অনুপস্থিতে দুই জন অলরাউন্ডার খেলাতে পারে। এরমধ্যে নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানাকে ডেব্যু করাতে পারে ভারত। নতুন-পুরাতন মিশেলে দল গঠনে নজর গম্ভীরের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা