× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শঙ্কার মাঝেই বিশ্বভ্রমণে চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম

পাকিস্তানের আটটি শহর ঘুরে বিশ্ব ভ্রমণে বের হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশে আসবে আগামী মাসের মাঝামাঝিতে— সংগৃহীত ছবি

পাকিস্তানের আটটি শহর ঘুরে বিশ্ব ভ্রমণে বের হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশে আসবে আগামী মাসের মাঝামাঝিতে— সংগৃহীত ছবি

আইসিসি যখন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নির্ধারণ করেছিল, তখন থেকেই আলোচনা, ‘পাকিস্তানে খেলতে যাবে তো ভারত?’ সেই প্রশ্ন এখন দৈর্ঘ্যে-প্রস্তে বেড়ে শঙ্কায় রূপ নিয়েছে, ‘পাকিস্তানে বসবে তো আসর!’ আট জাতির টুর্নামেন্টটি এককভাবে আয়োজন করতে চায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে বাগড়া দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। পাকিস্তানে খেলোয়াড় পাঠাবে না বলে গো ধরে বসেছে ভারত। হাইব্রিড মডেলের একটি তত্ত্বও দিয়েছে।

পাকিস্তান সেখানে নাছোড়বান্দা, পিসিবির চাওয়া পাকিস্তানেই বসুক সব দলের ম্যাচগুলো। কিন্তু পাকিস্তানে না খেলে ভারত চায় তাদের ম্যাচগুলো নিরপেক্ষ অন্য কোনো ভেন্যুতে খেলতে। তাতেই জেগেছে ঘোর অনিশ্চতায়। আর তার মাঝেই বিশ্বভ্রমণে বের হয়েছে আসরের ট্রফি।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে আরও আকর্ষণীয় করে তুলতে এমন উদ্যোগ নিয়েছে আইসিসি। এতে সহযোগীতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। আইসিসি জানিয়েছে কবে, কোথায়, কখন চ্যাম্পিয়নস ট্রফি ভ্রমণ করবে। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই শুরু হয়েছে ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। এরপর বাকি সাত দেশের বিভিন্ন শহর ঘুরে আবার পাকিস্তানে ফিরবে ট্রফি।

ট্রফি ট্যুরের তারিখ ও স্থান ঘোষণা আইসিসির আগে ঘোষণা করেছিল পিসিবি। তবে কাশ্মিরের রাজধানী মোজাফফরবাদে ট্রফি ভ্রমণের বিষয়টিতে আপত্তি জানায় ভারত। শুক্রবার বিসিসিআই আপত্তির কথা আইসিসিকে জানালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানীকে ভ্রমণ সূচি থেকে বাদ দেওয়া হয়। নতুন সূচিতে পাকিস্তানের আটটি শহরে ঘুরবে ট্রফি।

বাংলাদেশে ট্রফিটি আসবে আগামী মাসের মাঝামাঝিতে। ডিসেম্বরের ১০-১৩ তারিখ পর্যন্ত ট্রফিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ঢাকার শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে ও কক্সবাজার সমুদ্র সৈকতে এ ট্রফিতে প্রদর্শনের কথা রয়েছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও বাংলাদেশ ঘুরে গিয়েছিল। বিশ্ব ভ্রমণের শেষে ট্রফিটি রাখা হবে আয়োজক দেশ পাকিস্তানে। ভারতের বাগড়ায় পেন্ডুলামের মতো দুলতে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সম্ভাব্য সময় ১৯ ফেব্রুয়ারি। সবকিছু ঠিক থাকলে আট দলের টুর্নামেন্টটির সেরাকে খোঁজা হতে পারে ৯ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা