× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনও ফুটবল উপভোগ করেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৮:৪২ পিএম

এখনও ফুটবল উপভোগ করেন রোনালদো

তামিল মুভির মতোই ব্যাপারটা। শেষাংশের আনাগোনা। তখনই গল্পের নতুন মোড়। ফিনিক্সের মতোই জ্বলে ওঠার প্রয়াস। ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল জীবন অনেকটা তেমনই। বুড়িয়ে যাচ্ছেন, ফুরিয়ে যাচ্ছেন— এমন অনেক কথার ভিড়ে প্রায়ই পর্তুগিজদের উৎসবের নায়ক সিআরসেভেন। যিনি রেকর্ড গড়েন না বরং রেকর্ডই তার পদতলে লুটি পুটি খায়। উয়েফা নেশন্স লিগে শুক্রবারেও তিনি বিশ্বরেকর্ড গড়েছেন। লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিতের দিনে সার্জিও রামোসকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন রোনালদো (১৩২)।

বুড়িয়ে গেলেও রোনালদো ম্যাজিক চলছেই। পোল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে দুটি গোল করেছেন। স্পট কিকে জালের দেখা পাওয়ার পর শেষ দিকে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে দ্বিতীয় গোলটি করেন আল নাসর ফরোয়ার্ড। এদিন ম্যাচ শেষে অবসর নিয়ে প্রশ্ন আসে।  বরাবরের মতো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে জানিয়ে রাখেন, তিনি এখনও খেলা উপভোগ করছেন। বলেছেন, ‘খেলা থেকে আমি অনুপ্রেরণা পাই। ফুটবল এখনও উপভোগ করি। যেদিন আগ্রহ কমে যাবে সেদিনই অবসরে চলে যাব।’ 

সেদিনটা কবে, কখন? সহসা নাকি দীর্ঘ অপেক্ষা। এসব স্পষ্ট না করলেও আগামী দুই বছরের মধ্যে বিদায়ের ক্ষণ আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রোনালাদো। বলেছেন, ‘আমি স্রেফ উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা? যদি এটি হতেই হয়, এক বা দুই বছরের মধ্যে... জানি না।’

ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে থাকাকালীন ২০২২ সালে রোনালদো আশা প্রকাশ করেছিলেন, ৪০ বছর বয়সেও তিনি খেলা চালিয়ে যেতে চান। আগামী ফেব্রুয়ারিতে ৪০-এ পা দেবেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘শিগগিরই আমি ৪০ বছরে পা দেব… সত্যিই খেলাটা উপভোগ করতে চাই।’

ফুটবল ছাড়ার পর কী করবেন রোনালদো। এ নিয়ে কী আদৌ কিছু ভেবে রেখেছেন। কোচিং ক্যারিয়ার, নাকি ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। রোনালদো জানিয়ে রাখলেন, তিনি এ নিয়ে এখনো কিছু ভেবে রাখেননি। তবে বলেছেন, ‘ম্যানেজিং টিমে আমি আমাকে দেখি না। এ নিয়ে কোনো পরিকল্পনা নেই। অবসরের পর নিজেকে ফুটবলের বাইরে রাখতে চেষ্টা করবো। যদিও সেটা সময় বলে দেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা