× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা নেশন্স লিগ

খেলা চলাকালে অসুস্থ কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৬:১৬ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম

খেলা চলাকালে অসুস্থ কোচ

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। গতকাল রাতে হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন ভার্জিল ভ্যান ডাইকরা। এই জয়ে ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে ‘এ৩’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে ডাচরা। 

আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনার ম্যাচটি প্রায় ১৩ মিনিট বন্ধ ছিল।  ম্যাচ চলাকালে হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম সালাই অসুস্থ হয়ে পড়লে ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় রেফারি। একটা পর্যায়ে মাঠে পড়ে গিয়ে পা আছড়াচ্ছিলেন তিনি। পরে হাঙ্গেরির ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্থিতিশীল আছেন সালাই।

ম্যাচ ঘড়ির সপ্তম মিনিটে অসুস্থ হয়ে পড়েন সালাই। তখন তাকে ঘিরে ধরেন হাঙ্গেরির স্টাফ ও বদলি খেলোয়াড়রা। তাৎক্ষণিক মাঠেই শুশ্রূষা চলে তার। পরে আমস্টারডামের একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে তাকে। তখন খেলোয়াড়রা নিজেদের মাঝে আলোচনার পর ম্যাচ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ম্যাচের পর বলছিলেন, ‘ব্যাপারটা ধাক্কার মতোই লেগেছিল। বিশেষ করে কেউ যখন মাটিতে পড়ে এভাবে কাঁপতে থাকে, তখন ব্যাপারটা ভীতিকর। পরে যখন দেখলাম সে স্থিতিশীল তখন ব্যাপারটা স্বস্তিকর হয়ে দাঁড়ায়।’

৩৬ বছর বয়সী সলাই গত মাসেই যোগ দিয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফে। গত বছর তিনি ইতি টেনেছেন ১৭ বছরের খেলোয়াড়ি জীবনের। ক্লাব ক্যারিয়ারে জার্মান ফুটবলে চারশর বেশি খেলা ফরোয়ার্ড হাঙ্গেরি জাতীয় দলে খেলেছেন ৮৬ ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা