× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনা দলে জোড়া চোটের হানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম

আর্জেন্টিনা দলে জোড়া চোটের হানা

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সবশেষ ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হারলেও এখনও শীর্ষস্থান ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক উইন্ডোতে বছরের শেষ ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ পেরু। কিন্তু সেই ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির জন্য দুসংবাদ বয়ে এনেছে জোড়া চোটের ঘটনা। 

আগামী বুধবার ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা৷ কিন্তু ইনজুরিতে পড়ে আলবিসেলেস্তে শিবির থেকে ছিটকে গেছেন দুই তারকা ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। প্যারাগুয়ে ম্যাচেই ডান পায়ের চোটে অস্বস্তিতে দেখা যায় রোমেরোকে। আর ডান ঊরুর মাংসপেশির চোটে ভুগছেন মোলিনা। তার জায়গায় জিউলিয়ানো সিমিওনেকে দলে ডেকেছেন স্কালোনি।

প্যারাগুয়ে ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছেন মোলিনা, তার অনুপস্থিতিতে পেরু ম্যাচে সেই পজিশনে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে নেমে। ডান পায়ের আঙুলে চোট পাওয়া রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। এ ছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেও স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। 

শেষ ম্যাচে তালিয়াফিকোও কাঁধে হালকা চোট পেয়েছিলেন। যদিও এখন পর্যন্ত মোলিনা-রোমেরো চোটের কারণে ছিটকে গেছেন বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সবমিলিয়ে পরের ম্যাচে যে নিশ্চিতভাবে স্কালোনি একাদশে পরিবর্তন আনবেন, সেটি অনেকটাই অনুমেয়। অবশ্য নভেম্বর উইন্ডো খেলতে আসার আগেই নিকো গঞ্জালেস, লিসান্দ্রো মার্টিনেজ এবং জার্মান পেজেয়াও আগের চোট থেকে সেরে উঠেননি।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান ব্রাজিলের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা