× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশনস লিগ

দারুণ জয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব পেল স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ০০:২১ এএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ০২:৩১ এএম

আয়োসে পেরেস এর গোল উদযাপন

আয়োসে পেরেস এর গোল উদযাপন

কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে শুক্রবার রাতে ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তের স্পেন। আগেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নাম লেখা শিরোপাধারী স্প্যানিশরা এ জয়ে হলো গ্রুপসেরা।

মিকেল ওইয়ারসাবাল অতিথিদের লিড এনে দেওয়ার পর গোল ব্যবধান দ্বিগুণ করেন আয়োসে পেরেস। ডেনমার্ককে সান্ত্বনার একটি গোল এনে দেন গুস্তাভ ইসাকসেন।

তবে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হার মেনেছে ক্রোয়েশিয়া। আর সুইজারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে সার্বিয়ার সঙ্গে।

অন্যদিকে সিআর সেভেনের দ্যুতি ছড়ানো শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগের পোল্যান্ডের বিপক্ষে গোল উৎসব করেছে পর্তুগাল। সাবেক ইউরো চ্যাম্পিয়নরা জয় পেয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এক ম্যাচ হাতে রেখেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে পর্তুগাল।

গোল বন্যার ম্যাচে রোনালদোর রেকর্ডের মুকুট যোগ হয়েছে নতুন এক পালক। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ১৩২ ম্যাচ জয়ের নয়া কীর্তি গড়েছেন রোনালদো। নতুন ইতিহাস গড়ে ছাড়িয়ে গেছেন স্পেনের সার্জিও রামোসকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা