× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি লিগে অংশগ্রহণকে ‘সুযোগ’ হিসেবে দেখছে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৬:৫৬ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৭:১৩ পিএম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে শনিবার গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন করা হয়; ছবি: আ. ই. আলীম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে শনিবার গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন করা হয়; ছবি: আ. ই. আলীম

এ মাসেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। নতুন এই বৈশ্বিক টুর্নামেন্টে পাঁচ দেশ থেকে অংশগ্রহণ করছে পাঁচটি দল। এতে ইতিহাস গড়তে যাচ্ছে বিপিএলের দল রংপুর রাইডার্সও। প্রথমবার বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দেশের বাইরে। এমন টুর্নামেন্টে অংশগ্রহণ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করে বিসিবি৷ 

শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে গ্লোবাল সুপার লিগে নিজেদের লক্ষ্য ও ভাবনা নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। যেখানে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান, টিম পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও। 

সংবাদ সম্মেলনের শুরুতে ফাহিম বলেন, ‘সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে। রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে।’

একই সাথে ফাহিম জানালেন রংপুর দল পুরো দেশের প্রতিনিধিত্ব করবে, ‘শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা। আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’ 

নয় স্থানীয়দের মধ্যে জাতীয় দলের একাধিক ক্রিকেটার রয়েছে রংপুরের স্কোয়াড। সোহানের নেতৃত্বাধীন দলে আছেন সৌম‌্য সরকার, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেনরা। বিদেশি ক্রিকেটারদের মধ‌্যে রংপুর স্টিভেন টেইলর, খুশদীল শাহ, ম‌্যাথু ফোর্ডে, হারমীত সিং, ওয়াইন মাডসেন ও জ‌্যাক চাপেলকে নিয়েছে।

স্থানীয় ক্রিকেটারদের পারফরম‌্যান্সে নির্বাচক, বিসিবির নজর থাকবে জানালেন নাজমুল আবেদীন, ‘এখানে জাতীয় দলের অনেক খেলোয়াড়রা আছে, অনেক উঠতি খেলোয়াড়রা আছে। ওখানে ভালো খেলা মানে, ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড় নিজেকে এস্টাবলিশ করতে পারলো, ওখানে ভালো খেলা মানে বাংলাদেশ সম্পর্কে ধারণা কর আরেকটু উঁচুতে তুলে ধরা। বিরুদ্ধ কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস। বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে যদি কেউ ভালো পারফর্ম করে, নির্বাচকদের অবশ্যই নজরে থাকবে। সেটা অবশ্যই, ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে নির্বাচকরা।’

গ্লোবাল সুপার লিগের প্রস্তুতি হিসেবে গত বৃহস্পতিবার থেকে মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করছে রংপুর রাইডার্স। আগামীকাল থেকে ভাগে ভাগে ক্রিকেটাররা গায়ানার উদ্দেশ‌্যে রওনা হবেন। যাদের যুক্তরাষ্ট্রের ভিসা আছে তারা যুক্তরাষ্ট্র গিয়ে গায়ানা পৌঁছাবেন। যাদের যুক্তরাজ‌্যের ভিসা আছে তারা যাবেন যুক্তরাজ‌্য হয়ে।  

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। রংপুর ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে ক্যারিবীয়ান দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের  হ্যাম্পশায়ার হকস, পাকিস্তানের লাহোর কালান্দার্স ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা