× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশনস লিগ

গোল উৎসবের ম্যাচে রোনালদো ম্যাজিক, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৬:৩৭ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৮:৫৩ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রিয় জন্মভূমির জার্সিতে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল জাদুতে মোহিত করে রাখলেন অনুরাগীদের। ভক্তদের চোখ ঝলসে ফুটবল মহাতারকা পেলেন জোড়া গোল। যার একটি এলো ওভারহেড কিকে, অন্যটি ছিনিয়ে নিলেন পেনাল্টি কিকে। এখানেই শেষ নয়, বাকি আছে আরও। সতীর্থের একটি গোলে করেছেন অ্যাসিস্টও। পর্তুগিজ সুপারস্টারের জন্য সুখস্মৃতিময় এক ম্যাচ!

সিআর সেভেনের দ্যুতি ছড়ানো শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগের পোল্যান্ডের বিপক্ষে গোল উৎসব করেছে পর্তুগাল। সাবেক ইউরো চ্যাম্পিয়নরা জয় পেয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এক ম্যাচ হাতে রেখেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে পর্তুগাল। গোল বন্যার ম্যাচে রোনালদোর রেকর্ডের মুকুট যোগ হয়েছে নতুন এক পালক। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ১৩২ ম্যাচ জয়ের নয়া কীর্তি গড়েছেন রোনালদো। নতুন ইতিহাস গড়ে ছাড়িয়ে গেছেন স্পেনের সার্জিও রামোসকে।

নেশনস লিগ গ্রুপ 'এ' ওয়ানের ম্যাচে রোনালদোর ডাবল গোলের সঙ্গে পর্তুগালের জার্সিতে গোল উপহার দিয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে ম্যাচের ডেডলক ভাঙে লড়াইয়ের ৫৯ মিনিটে লিয়াওয়ের কল্যাণে। গোলের খাতা খোলার পর ১৩ মিনিট পর পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে পোলিশ গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান ২-০তে নিয়ে যান রোনালদো।

৮৭ মিনিটে আল নাসর তারকা রোনালদো ম্যাচের সেরা গোলটি এনে দেন। ভিতিনিয়া উড়িয়ে বল মারেন বক্সের ভেতরে। রোনালদো শূন্যে ভেসে ডান পায়ের চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে বল জালে পাঠিয়ে দেন। এতে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১৩৫। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ক্যারিয়ারের তার গোল ৯১০টি। এখন পর্যন্ত গোলের পরিসংখ্যান দুটি সর্বোচ্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা