× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিবীয় সিরিজে সাকিবের থাকা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৩ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৬:৩৯ পিএম

ক্যারিবীয় সিরিজে সাকিবের থাকা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্টে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত সাদা পোশাকে বিদায়ি ম্যাচ খেলতে পারেননি টাইগার অলরাউন্ডার। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া সাকিব আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলে জাতীয় দলকে আনুষ্ঠানিক বিদায় জানাতে চান।

কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ছিলেন না সাকিব। ব্যক্তিগত কারণ দেখিয়ে আফগান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কি না তা নিয়েও রয়েছে শঙ্কা। যা নিয়ে আলোচনা-গুঞ্জন কয়েক দিন ধরেই চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি। 

শনিবার (১৬ নভেম্বর) এক অনুষ্ঠানে গিয়ে সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে থাকা না থাকার বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অবশ্য তিনি জানালেন, সাকিব ইস্যুতে বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর থাকার কথা। গণমাধ্যমকে আসিফ বলেন, ‘দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো। আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আমি দিব।’ 

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছে। আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ নভেম্বর জ্যামাইকায় মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পুরোটা হবে সেন্ট কিটসে, আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সেন্ট ভিনসেন্টে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা