× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায়ি ম্যাচে ইমরুলকে বিশেষ সম্মাননা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৭ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৬:২৬ পিএম

বিদায় বেলায় সতীর্থদের ভালোবাসায় সিক্ত ইমরুল কায়েস; ছবি: আ. ই. আলীম

বিদায় বেলায় সতীর্থদের ভালোবাসায় সিক্ত ইমরুল কায়েস; ছবি: আ. ই. আলীম

২০১৯ সালে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন ইমরুল কায়েস। এরপর টাইগার এই ওপেনারকে আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিলেন। নিজের বিদায়ী ম্যাচে বিশেষ সম্মাননা পেয়েছেন ৩৭ বছর বয়সি এই ব্যাটার

আজ শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামেন ইমরুল। তবে বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান খুলনার এই ব্যাটার। এরপর দুপুরে লাঞ্চ বিরতির সময় তাকে সম্মাননা দেওয়া হয়।

এনসিএলে ইমরুল খেলছেন খুলনা বিভাগের হয়ে। বিদায়ী ইমরুলকে দলের পক্ষ হতেও সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, মিনহাজুল আবেদিন নান্নু ও তামিম ইকবাল। 

এর আগে গত বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমরুল। তিনি বলেন, '১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা