প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১০:৪৩ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১০:৫১ এএম
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ক্রেইগ ব্রাফেটের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের স্কোয়াডে চারটি পরিবর্তন এনেছে তারা। চোটের কারণে দলে নেই জেসন হোল্ডার। তা ছাড়া এ সিরিজের দলে রাখা হয়নি গুড়াকেশ মোতিকে। তবে দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফ।
অ্যান্টিগায় ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড : ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ড সিলভা (উইকেটকিপার), অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।