× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলের নিলামে সর্বোচ্চ ক্যাটাগরিতে মুস্তাফিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ২১:৩৫ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ২১:৩৬ পিএম

আইপিএলের নিলামে সর্বোচ্চ ক্যাটাগরিতে মুস্তাফিজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর বসছে আইপিএলের মেগা নিলাম। একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে আইপিএলের নিলাম পর্ব। এবারের নিলামে সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান।

শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে শর্টলিস্টে থাকা ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি আছে ২০৮ জন বিদেশি ক্রিকেটার। গত আসরে চেন্নাই সুপার কিংসে খেলা কাটারমাস্টার মুস্তাফিজ ‘এ’ ক্যাটাগরিতে আছেন। যার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ফিজ ছাড়াও আইপিএলের নিলামে আছেন আরও ১১ বাংলাদেশি।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে এক কোটি রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এ ছাড়া বাকি থাকা ৮ ক্রিকেটার রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।

এবারের নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের সামনে।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য
২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান। 
১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।  
৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা