× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঙ্কা টি-টেনে মুখোমুখি সাকিব-সৌম্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ২০:৪৯ পিএম

লঙ্কা টি-টেনে মুখোমুখি সাকিব-সৌম্য

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আগেই লঙ্কা টি-টেন লিগে দল পেয়েছেন সৌম্য সরকার। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিবকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে গল মারভেলস। আর প্লেয়ার্স ড্রাফটে ক্যাটাগরি ‘সি’তে থাকা টাইগার ওপেনার সৌম্যকে কিনেছে হাম্বানটোটা বাংলা টাইগার্স। শুক্রবার লঙ্কা টি-টেনের প্রথম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছেন আয়োজকরা। 

সূচি অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর শুরু হবে লঙ্কা টি-টেনের প্রথম আসর। গ্রুপ পর্বের খেলা শেষে এই টুর্নামেন্টের দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। পরের দিন ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের দ্বিতীয় দিন ১২ ডিসেম্বর সাকিবের গল মারভেলসের বিপক্ষে মাঠে নামবে সৌম্যর হাম্বানটোটা বাংলা টাইগার্স।

অবশ্য প্রথম দিনেও আলাদা ম্যাচে মাঠে নামবেন তারা। প্রথম ম্যাচে হাম্বানটোটার প্রতিপক্ষ জাফনা টাইটান্স। আর গল খেলতে নামবে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে। এ ছাড়া গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ১৬ ডিসেম্বর আবারও মুখোমুখি হতে দেখা যাবে বাংলা টাইগার্স ও গল মারভেলসকে।

সবকিছু ঠিক থাকলে সৌম্য সরকার এবারই প্রথম কোনো বিদেশি লিগ খেলতে যাবেন। হাম্বানটোটায় সৌম্য সতীর্থ হিসেবে দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, হযরতউল্লাহ জাজাই, কুশল পেরেরা ও মোহাম্মদ শাহজাদকে পাবেন। আর সাকিবের গলে আছেন অ্যালেক্স হেলস, অ্যান্দ্রে ফ্লেচার, লুক উড, মাহিশ থিকশানা, প্রবাত জয়সুরিয়া, কেশরিক উইলিয়ামসনের মতো তারকারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা