× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটে ফিরছে আফগান মেয়েরা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ২০:২৬ পিএম

ক্রিকেটে ফিরছে আফগান মেয়েরা!

২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় বসার পরই বন্ধ মেয়েদের ক্রিকেট। এই পরিবর্তনের জেরে অন্য অনেকের সঙ্গে দেশ ছেড়ে চলে যান বেশ কিছু আফগান নারী ক্রিকেটার। এসব শরণার্থী আফগান নারী ক্রিকেটারের অনেকে এখন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলবোর্নে থাকেন। তাদেরকে একত্রিত করে একটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

২০২৫ সালের ৩০ জানুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে আফগানিস্তান নারী একাদশ নামে একটি দল ক্রিকেট উইদাউট বর্ডার্স একাদশের মুখোমুখি হবে। টি-টোয়েন্টি ম্যাচটি নিয়ে সিএ’র প্রধান নির্বাহী নিক হোকলে বলেছেন, ‘আফগানিস্তানের নারী দল অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হওয়ার পর ক্রিকেট অঙ্গনের অনেকে তাদের সহযোগিতায় এগিয়ে আসে। এই ম্যাচটির মধ্য দিয়ে সেই কাজের একধরনের উদ্‌যাপনও হতে যাচ্ছে।’

২০২০ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ১৭ নারী ক্রিকেটার এ বছরের শুরুতে আইসিসিকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তারা অস্ট্রেলিয়ায় অভিবাসী দল গঠনের ব্যাপারে সাহায্যের আবেদন করেন। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখনও সেই চিঠির কোনো জবাব দেয়নি। আইসিসি কোনো উদ্যোগ না নিলেও আফগান নারীদের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ছেলেদের দলের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। দুই দলের ২০২১ সালের নভেম্বরে একটি টেস্ট এবং ২০২৩ সালের মার্চে তিন ওয়ানডের সিরিজ খেলার কথা ছিল। কিন্তু তালেবান-শাসিত আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের আর্থ-সামাজিক অবস্থার অবনতিকে কারণ দেখিয়ে সিরিজ দুটি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা