× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরের দিনক্ষণ জানালেন সাউদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১১:৩৪ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১১:৪০ এএম

অবসরের দিনক্ষণ জানালেন সাউদি

ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। ঘরের মাঠ হ্যামিল্টনের সেডন পার্কে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট হবে লাল বলের ক্যারিয়ারে তার শেষ সিরিজ। সিরিজটি শুরু হবে ২৮ নভেম্বর। শেষ ম্যাচ ১৪ ডিসেম্বর।

কিউইদের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ এ উইকেট শিকারি বলেছেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলা বিশাল সম্মান ও প্রাপ্তির। কিন্তু সময় বলছে এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। আমি দলটির হয়ে ১৮ বছর খেলেছি।’

তিনি আরও বলেন, ‘টেস্ট আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়েছে। সুতরাং আমার টেস্ট ক্যারিয়ার যাদের বিপক্ষে শুরু হয়েছিল, সেই একই দলের বিপক্ষে এমন বড় সিরিজ এবং আমার জন্য তিনটি বিশেষ গ্রাউন্ডে ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে খেলে শেষ করাই হবে সর্বোত্তম উপায়।’

লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও সাদা বলের ক্যারিয়ার তিনি চালিয়ে যাবেন কি না, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি সাউদি।

১৮ বছরের ক্যারিয়ারে সাউদি নিউজিল্যান্ডের হয়ে চারটি বিশ্বকাপ, সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইফারও নেন তিনি।

লাল বলের ক্রিকেটে ১০৪ ম্যাচে তার উইকেট ৩৮৫। একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ ও টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক ৩৫ বছর বয়সি পেসার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা