× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরের রেকর্ডের ম্যাচে পাকিস্তানের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ২০:৫৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম

বাবরের রেকর্ডের ম্যাচে পাকিস্তানের হার

টি-টোয়েন্টিতে জোড়া রেকর্ড গড়েছেন বাবর আজম। শোয়েব মালিককে ছাড়িয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার এখন তিনিই (১২৪)। একই দিন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচে বাবর (৫২) পেরিয়ে গেছেন ফখর জামানকে। তবে তারকা এই ব্যাটারের রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ম্যান ইন গ্রিনরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্রিসবেনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে নেমে আসে ৭ ওভারে। যেখানে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৭ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ৪ উইকেটে ৯৩ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে টেনেটুনে ৬৪ রান পর্যন্ত করে পাকিস্তান। এতে ২৯ রানে হেরে ১-০ তে পিছিয়ে পড়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

ঝড়-বৃষ্টিতে ওভার কমে আসা ম্যাচে সময়ের দাবি মেটান গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডাউনে নেমে ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৪৩ রান। ৭ বলে অপরাজিত ২১ রান করেন মার্কাস স্টয়নিস। এই ইনিংসের পথে স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। সব দেশ মিলিয়ে, ষোড়শ ক্রিকেটার হিসেবে জায়গা করে নিলেন ১০ হাজার রানের ক্লাবে।

পাকিস্তানের হয়ে ১ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ২ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন নাসিম শাহ। শাহিন শাহ আফ্রিদি ২ ওভারে দিয়েছেন ২৫ রান। হাসির রউফ ২ ওভারে ২১ রানে নেন ১ উইকেট।

ব্যাটিংয়েও পাকিস্তান পড়ে ব্যাটিং ধ্বসে। ১৬ রানে তারা হারায় ৫ উইকেট, ২৪ রানে ৬টি। প্রথম সারির ছয় ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ১০ বলে সর্বোচ্চ ২০ রানে অপরাজিত ছিলেন আব্বাস। দুই অঙ্ক স্পর্শ করেন আর কেবল হাসিবুল্লাহ খান (১২) ও আফ্রিদি (১১)।

অস্ট্রেলিয়ার হয়ে ২ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান এলিস। ২ ওভারে ১৩ রানে ৩টি নেন জাভিয়ের বার্লেট। ১ ওভারে ১১ রানে ২টি শিকার ধরেন অ্যাডাম জাম্পা। স্পেন্সর জনসন ২ ওভারে ২৯ রানে নেন ১ উইকেট। শনিবার সিডনিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৭ ওভারে ৯৩/৪ (শর্ট ৭, ফ্রেজার-ম্যাকগার্ক ৯, ম্যাক্সওয়েল ৪৩, ডেভিড ১০, স্টয়নিস ২১*, ইংলিস ০*; আফ্রিদি ২-০-২৫-০, নাসিম ২-০-৩৭-১, রউফ ২-০-২১-১, আব্বাস ১-০-৯-২)
পাকিস্তান: ৭ ওভারে ৬৪/৯ (ফারহান ৮, রিজওয়ান ০, বাবর ৩, উসমান ৪, সালমান ৪, ইরফান ০, হাসিবুল্লাহ ১২, আব্বাস ২০*, আফ্রিদি ১১, নাসিম ০; জনসন ২-০-২৯-১, বার্টলেট ২-০-১৩-৩, এলিস ২-০-৯-৩, জ্যাম্পা ১-০-১১-২)
ফল: অস্ট্রেলিয়া ২৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা