× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সাউথইস্ট ব্যাংক থেকে সম্মাননা পেলেন সাফজয়ীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫৯ পিএম

এবার সাউথইস্ট ব্যাংক থেকে সম্মাননা পেলেন সাফজয়ীরা

নেপালের কাঠমান্ডু থেকে সাফ শিরোপা জয়ের পর দেশে একের পর এক সম্মাননা আর সংবর্ধনা পাচ্ছেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমরা। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আরেকটি সম্মাননা পেয়েছেন চ্যাম্পিয়ন মেয়েরা। নারী খেলোয়াড়দের পাশাপাশি কোচ, কর্মকর্তাদের সম্মাননার সঙ্গে আর্থিক পুরস্কারও প্রদান করেছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথ-ইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন ২৩ জন ফুটবলার। এই ২৩ খেলোয়াড় প্রত্যেকে ৩ লাখ এবং কোচিং স্টাফ, কর্মকর্তারা এক লাখ টাকা পেয়েছেন। ফুটবলারদের তিন লাখের মধ্যে এক লাখ টাকা নগদ চেক, বাকি দুই লাখ টাকা উচ্চ সুদে স্থায়ী আমানত করা হয়েছে। আর্থিক পুরস্কার ছাড়াও নারী ফুটবলারদের আন্তর্জাতিক ডেবিট কার্ডও প্রদান করেছে। 

নারী ফুটবলারদের এই সম্মাননার জন্য প্রয়োজনীয় সমন্বয় করেছেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে সদস্য ছাইদ হাসান কানন। নিজ উদ্যোগেই নারী ফুটবলারদের জন্য এই সম্মাননার আয়োজন করেছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন তিনি, ‘আমি ফাইনাল ম্যাচটা (নেপালের বিপক্ষে সাফ ফাইনাল) নেপালে গিয়ে দেখেছি। ওরা (খেলোয়াড়েরা) এত বেশি ভালো খেলেছে যে মুগ্ধ হয়ে গিয়েছি। সেই থেকে ইচ্ছা ছিল ওদের জন্য কিছু করার। গত কয়েকদিন ধরে অনেক চেষ্টা করেছি, অনেক প্রতিষ্ঠানে ঘুরেছি; সবশেষে সাউথইস্ট ব্যাংকে হয়ে গেলো। ওরা নারী ফুটবলারদের এই জয়টাকে গুরুত্বসহকারে নিয়েছে।’

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার ইতোমধ্যে পেয়েছেন। এরপর পেলেন সাউথইস্ট ব্যাংকের পুরস্কার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ এবং বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। শীর্ষ দুই ক্রীড়া সংস্থা চলতি মাসের মধ্যেই এই পুরস্কার প্রদানের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা