× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল মাসকটে গণঅভ্যুত্থানের ছাপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৪৯ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫৬ পিএম

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’-এ রাখা হয়েছে শান্তির প্রতীক পায়রা— সংগৃহীত ছবি

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’-এ রাখা হয়েছে শান্তির প্রতীক পায়রা— সংগৃহীত ছবি

নতুন আঙ্গিকে জমবে বিপিএল, কথাটি বেশ কিছুদিন যাবৎ বিসিবির কর্তাব্যক্তিদের মুখে ঘুরছে। সেই নতুনের শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট দিয়েই শুরু করেছে টাইগার ক্রিকেট বোর্ড। সম্প্রতি ছাত্র ও নাগরিক অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। গণ মানুষের এই সংগ্রামকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে মাসকট। নাম রাখা হয়েছে ডানা ৩৬।

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’-এ রাখা হয়েছে শান্তির প্রতীক পায়রা। এটি স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরছে। আত্মবিশ্বাসী, আনন্দদায়ক হাসিতে পায়রাটিকে সাজানো হয়েছে। গ্রাফিতি শিল্পে সজ্জিত ডানা’র হাতে রাখা হয়েছে ক্রিকেট ব্যাট। এর পালকের রঙিন গ্রাফিতি প্যাটার্ন এবং ব্যাট আমাদের স্বাধীনতা, ইতিবাচক শক্তি এবং সাংস্কৃতিক গর্বের থিম উপস্থাপন করে।

পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে। যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।

বিপিএলের এবারের আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া বিপিএল আরও দারুণ কিছু দেবে দর্শকদের, এমন আশ্বাস বিসিবি ও বিপিএল গর্ভর্নিং বডির সদস্যদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা