× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাঙ্কিংয়ে বাজিমাত দেখালেন শাহিন আফ্রিদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ২০:৫৮ পিএম

র‌্যাঙ্কিংয়ে বাজিমাত দেখালেন শাহিন আফ্রিদি

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর যে আনন্দ, সেই আনন্দ বিরাজ করছে পাকিস্তান শিবিরে। সদ্যই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। অজিদের তাদেরই মাটিতে ঘোল খাইয়েছে মোহাম্মদ রিজওয়ান বাহিনী। তিন ম্যাচের সিরিজে আট উইকেট পেয়েছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। সেই পারফরম্যান্সের সুসংবাদ পেলেন শিগগিরই। কেশব মহারাজাকে হটিয়ে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে চূড়ায় উঠেছেন বাঁ-হাতি এই পেসার। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাপ্তাহিক হালনাগাদে পাকিস্তানের জয়জয়কার। ৫০ ওভারে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে দলটির ওপেনার বাবর আজম।

বোলিং র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে রশিদ খান। অবনমন হয়েছে কেশব মহারাজার। তিনে নেমেছেন প্রোটিয়া স্পিনার। আর তিন থেকে চারে নেমেছেন কুলদীপ যাদব। অন্যদিকে ২০২৩ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো সিংহাসন দখলে নিয়েছেন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট তোলা হারিস রউফ ১৪ ধাপ এগিয়েছেন। নাসিম শাহ ১৪ ধাপ টপকে উঠেছেন ৫৫তম স্থানে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ইনিংস খেলতে পারেননি বাবর। তবুও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন। শেষ দুই ম্যাচে বাবর বাইশ গজে থাকা অবস্থায় জিতেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৩৭, পরের দুই ম্যাচে অপরাজিত ১৫ ও ২৮ রান করেন বাবর। র‌্যাঙ্কিংয়ে দুইয়ে রোহিত শর্মা, তিনে শুভমান গিল এবং চারে আছেন বিরাট কোহলি।

ওডিআই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে মোহাম্মদ নবি। দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্যারিয়ারের সায়াহেৃ থাকা এই স্পিন অলরাউন্ডার।  একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। সুফলও পেয়েছেন। সেরা দশে উঠে এসেছেন এই অলরাউন্ডার। চার স্থান এগিয়েছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে তার স্থান।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা