প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ২০:১০ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজের ক্যারিয়ারে গোলের চেয়ে অ্যাসিস্টের সংখ্যা বেশি। প্লেয়িং রোল মিডফিল্ডে হওয়াতে ব্যাপারটি স্বাভাবিক বটে! মধ্য মাঠে থেকেও পুর্তগিজ তারকা হয়ে উঠেছেন মহানায়ক। জীবনের অন্যতম বড় ‘অ্যাসিস্ট’ করলেন মাঠের বাইরে। তার সহায়তায় জীবন রক্ষা পেয়েছে এক বিমান যাত্রীর।
ক্লাব ফুটবলের বিরতিতে উয়েফা
নেশনস লিগে আগামী কয়েক দিনে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। দলে যোগ দিতে দেশে যাওয়ার সময়
সহযাত্রীর জীবন বাঁচাতে এগিয়ে যান ফার্নান্দেজ। বিজনেস ক্লাউড নামের একটি সংবাদমাধ্যমকে
ওই বিমানের যাত্রী সুজানা লসন জানিয়েছেন, ‘টয়লেটে যাওয়ার পথে আমি একজনের চিৎকার শুনলাম,
কেউ একজন সাহায্য চাচ্ছিলেন। পেছনে ফিরে দেখলাম ফার্নান্দেজ প্রায় অচেতন এক লোকের পাশে
দাঁড়িয়ে সাহায্য চাচ্ছেন। তার চিৎকারে কেবিন ক্রুরা দৌড়ে সেখানে যান। লোকটা শঙ্কামুক্ত
না হওয়া পর্যন্ত ফার্নান্দেজ সেখানেই ছিলেন।’ ফার্নান্দেজের আচরণে মুগ্ধ লসন। পর্তুগিজ
তারকার সঙ্গে সেলফিও তুলেছেন তিনি। এ নিয়ে বলেছেন, ‘সেলফিটা ব্রুনোই তুলে দিয়েছেন।
আমি তখন অসুস্থ যাত্রীকে সাহায্য করায় তার প্রশংসা করলাম।’