× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-মালদ্বীপ

আনিসুর নন, মিতুলকে নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ কাবরেরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৮:৪২ পিএম

আনিসুর নন, মিতুলকে নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ কাবরেরা। সংগৃহীত ছবি

আনিসুর নন, মিতুলকে নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ কাবরেরা। সংগৃহীত ছবি

মালদ্বীপের বিপক্ষে এবার দুই ধাপে খেলোয়াড়দের ক্যাম্পে ডাকেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম ধাপে গোলরক্ষক আনিসুর রহমানকে না ডাকলেও পরেরবার ১১ ফুটবলারের সঙ্গে ডাক পান তিনি। যদিও আজকের শুরুর একাদশে জায়গা পাননি আনিসুর। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশকে মোকাবিলা করবে মালদ্বীপ। এই ম্যাচে গোলপোস্টের নিচে মিতুল মারমার ওপরই আস্থা রাখছেন কোচ। এর আগে বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচে ভুটানের বিপক্ষেও প্রথম গোলকিপার ছিলেন মিতুল।

আক্রমণভাগে রাকিব হোসেনের নেতৃত্বে আরও থাকছেন মোরছালিন ও ফয়সাল আহমেদ ফাহিম। 

বাংলাদেশ একাদশ : তপু বর্মণ (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, রাকিব হোসেন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মিতুল মারমা, ‍মোহাম্মদ শাকিল আহাদ তপু, সোহেল রানা, মোহাম্মদ ঈসা ফয়সাল, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মোহাম্মদ সাদ উদ্দিন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা