× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্থে কালো কাপড়ে ঢেকে ভারতীয়দের অনুশীলন, মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম

অনুশীলনে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা

অনুশীলনে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা

গত ১২ বছরে দেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ হাতছাড়া করেনি ভারত। ভুলে যাওয়া সিরিজে হারের সেই তেতো স্বাদই হজম করতে হয়েছে তাদের এবার। লাল বলের ক্রিকেটে সাফল্যের সেই ট্র্যাক থেকে ছিটকে গেছে ক্যাপ্টেন রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে হয়েছে হোয়াইটওয়াশের শিকার। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা। অথচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টানা দুবারের ফাইনালিস্ট তারা। যদিও একবারও শিরোপা জেতা হয়নি তাদের।

অস্ট্রেলিয়ার মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরতে পারলেই কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কাটবে ভারত। এর সঙ্গে ভারতীয় ক্রিকেটের মর্যাদার বিষয়ও জড়িত। বোর্ডার-গাভাস্কার ট্রফি দুদেশের ক্রিকেটীয় দ্বৈরথে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার লড়াইও। 

২২ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে দুদেশের টেস্ট সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার মাঠে অনুশীলনে নিজেদের ঝালাই করে নিচ্ছে ভারত। পার্থের ওয়াকা গ্রাউন্ডে চলছে তাদের অনুশীলন। অপ্টাস স্টেডিয়ামের অনুশীলন ক্যাম্পে বেশ কড়াকড়িই আরোপ করেছেন কোচ গৌতম গম্ভীর। দলের ক্রিকেটারকে নিতে দেওয়া হয়নি মোবাইল ফোন। চলছে ক্লোজডোর অনুশীলন।  

প্রথম দিন প্র্যাক্টিস গ্রাউন্ডের গ্রিল কালো কাপড় দিয়ে ঢেকে অনুশীলন করেছে অতিথিরা। তবে প্রথম ট্রেনিং সেশনে পুরো দল ছিল না। ব্যাটিং অনুশীলন করেননি খরায় থাকা বিরাট কোহলি। নেটে ঘাম ঝরিয়েছেন ঋষভ পন্ত, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলরা। 

সংবাদ সম্মেলনে কোচ গৌতম গম্ভীর বলে রেখেছেন, সিরিজে প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলতে চায় তার দল। অনুশীলনেও আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন ব্যাটাররা। তবে সাধারণ অনুশীলনের বদলে ‘ম্যাচ সিমুলেশন’ করেছে ভারতীয় ক্রিকেটাররা। 

পার্থে ২২ নভেম্বর থেকে শুরু হবে দুদলের মধ্যকার টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। এ সিরিজ দিয়েই শেষ হবে ভারতের এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের লড়াই। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে না পারলে অন্য দেশের ফলের জন্য অপেক্ষায় থাকতে হবে রোহিত শর্মাদের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা