× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্ত নাকি মিরাজ, কাকে অধিনায়ক চান বাশার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২০:০৯ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২০:১০ পিএম

শান্ত নাকি মিরাজ, কাকে অধিনায়ক চান বাশার

নাজুমল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে চান। এমন খবরে বেশ কদিন ধরেই সরগরম টাইগার ক্রিকেটপাড়া। এরপরই ঘুরেফিরে আলোচনায় বেশ কয়েকটি নাম। যে তালিকায় ঊর্ধ্বে মেহেদী হাসান মিরাজ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই অধিনায়কত্ব ইস্যুতে সমাধান দেওয়া হবে। তবে শান্তর ইনজুরিতে বিষয়টি আরও জোরালো হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে ছিলেন না শান্ত। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান বাংলাদেশ অধিনায়ক। পরবর্তী সময়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় ও শেষ ম্যাচে তো বটে, পরবর্তী সিরিজেও দেখা যাবে না শান্তকে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে হাশমতউল্লাহ শহিদিদের বিপক্ষে বাংলাদেশের ২৬তম অধিনায়ক হিসেবে অভিষেক হয় মিরাজের। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তার কাঁধে নেতৃত্বভার আসতে পারে।

শান্তর অনুপস্থিতিতে মিরাজের দায়িত্ব গ্রহণ। মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এই ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন হাবিবুল বাশার। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচকের মতে, নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রয়েছে মিরাজের। শান্তও ভালো করছেন। কিন্তু কে হবে অধিনায়ক এই বিতর্কে তিনি যেতে চান না। বাশার বলেন, ‘শান্ত-মিরাজ এই চিন্তাভাবনায় আমাদের যাওয়া ঠিক হবে না। যে-ই ক্যাপ্টেনসি করুক তার ওপর ভরসা রাখা উচিত। আমরা যদি বিতর্ক শুরু করে দেই, এটা আমাদের জন্য ভালো নয়।’

ক্যাপ্টেনসি ইস্যুতে বিতর্ক ও আলোচনা থেমে যাওয়া উচিত মনে মনে করেন বাশার। তিনি বলেন, ‘মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, যদি তাকে দেওয়া হয় তিনি ভালো করবেন, শান্ত খুব ভালো করছে, আমার মনে হয় এই আলোচনা আমাদের জন্য ভালো কিছু নয়, কে ক্যাপ্টেন হতে পারে, কে হবে এই আলোচনাটা থেমে যাওয়া উচিত।’

ভালো একটা সম্ভাবনা তৈরি হওয়ার পরও বোলারদের ব্যর্থতায় আফগানদের বিপক্ষে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শারজার দারুণ উদ্বোধনী জুটির পর ব্যাটিং ধস নামে। মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দলকে ভালো একটা স্কোর উপহার দেন দুজন। এদিন ফিফটির দেখা পান মিরাজ। অধিনায়ক হিসেবে অভিষেক দিনটি স্মরণীয় করে রাখেন তিনি। ম্যাচটিতে মিরাজের ক্যাপ্টেনসি নিয়ে বাশার বলেন, ‘মিরাজ তো নতুন ক্যাপ্টেন নয়। সে আগেও ক্যাপ্টেনসি করেছে। ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেনসি করত। ক্যাপ্টেনসি আমরা আগেও দেখেছি। ডেফিনিটলি খুব ভালো করেছে গত ম্যাচেও।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা