× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

মোরছালীন বাবলা, বাকু থেকে

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২২:০৩ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক  ড. মুহাম্মদ ইউনূস

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

আবারও বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন বিশ্ব ফুটবলের এ প্রধান কর্তা-ব্যক্তি। 

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি ইনফান্তিনো। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।

প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে জানানো হয়, ‘ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।’

চার বছর আগে মাত্র ১৫ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেবার মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন করেন তিনি। সেই সঙ্গে মতবিনিময় করেন তখনকার বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে। এ ছাড়া বাফুফের পক্ষ থেকে ফিফাপ্রধানকে দেশীয় জামদানি উপহার দেওয়া হয়।

ঘুরেফিরে দক্ষিণ এশিয়ার দলগুলোর বিপক্ষেই খেলে যাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার শক্তিশালী দলকেও মোকাবিলা করতে চান লাল-সবুজের জার্সিধারীরা। সাফজয়ী কন্যাদের এই আকাঙ্ক্ষা দীর্ঘ দিনের। এমনও হয়েছে, মেয়েরা ৯ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। বাফুফে তাদের জন্য কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি। অর্থাভাবের কারণে মেয়েদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে পাঠাতে পারেনি বাফুফে। নিয়মিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না মেয়েদের। আর্থিক অনিশ্চয়তা দূর হচ্ছে না কিছুতেই। সেই হতাশা থেকে দল ছেড়েছেন অনেক নারী ফুটবলার।

টানা সাফ জেতা নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সকালের নাশতায় প্রধান উপদেষ্টার কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নারী ফুটবলাররা। সেসব সমস্যার কথা শুনে প্রধান উপদেষ্টা ফুটবলারদের সমস্যাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা