× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্রিকেট লিগ

চট্টগ্রামের জয়, অপেক্ষায় রংপুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম

চট্টগ্রামের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার আশরাফুল হাসানদুই ইনিংসে নেন ১০ উইকেট। ছবি: বিসিবি

চট্টগ্রামের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার আশরাফুল হাসানদুই ইনিংসে নেন ১০ উইকেট। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম বিভাগ। আজ সোমবার (১১ নভেম্বর) কক্সবাজারে ম্যাচের তৃতীয় দিনেই বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে বন্দর নগরীর দলটি। রাজশাহীতে আরেক ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে রংপুর বিভাগ। শেষ দিনে তাদের দরকার ৪ উইকেট, স্বাগতিকদের প্রয়োজন ২০১ রান।

চট্টগ্রামের জয়ের নায়ক আশরাফুল

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের জয়ের নায়ক স্পিনার আশরাফুল হাসান। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে নেন আরও ৬ উইকেট। তাতেই বরিশালের ৮৩ রানের মামুলি লক্ষ্য ২ উইকেট হারিয়ে অনায়াসে পৌঁছে যায় চট্টগ্রাম। এর আগে প্রথম ইনিংসে বরিশালকে ৩১৮ রানের জবাবে ৩১৩ রান করেছিল চট্টগ্রাম।

আগের দিন ৮১ রানে অপরাজিত থাকা ইয়াসির আলি আউট হন ৯৯ রানে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক শাহাদাৎ হোসেন দীপু। ২৪৯ বলের ইনিংসে ১০ চারে ১১৬ রান করেন দীপু। বরিশালের হয়ে চার উইকেট নেন অধিনায়ক তানভীর ইসলাম। তিনটি উইকেট পান রুয়েল মিয়া। 

দ্বিতীয় ইনিংসে বরিশালকে রীতিমতো ধসিয়ে দেন আশরাফুল হাসান। ৮ ওভার ৩ বল হাত ঘুরিয়ে স্রেফ ২২ রান দিয়ে ৬ উইকেট পান তিনি। তিন উইকেট নেন নাঈম হাসান। বরিশালের ৭৭ রানের মধ্যে ২৬ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন। 

আরিফুলে জয়ের সুবাস পাচ্ছে রংপুর

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দাপট দেখাচ্ছেন বোলাররা। প্রথম ইনিংসে রংপুরের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আরিফুল হক। এবার দ্বিতীয় ইনিংসে বল হাতে চমক দেখিয়েছেন তিনি। এই পেস অলরাউন্ডারের ৩ উইকেট শিকারে ২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৬২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে রাজশাহী।

আরিফুলের হার-না মানা ১০৩ রানের ইনিংসে প্রথম ইনিংসে ১৮৯ রান করেছিল রংপুর। জবাবে রাজশাহীও প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ঠিক ১৮৯ রানে। দ্বিতীয় ইনিংস ২৬২ রানের ভালো সংগ্রহ পায় রংপুর। কিন্তু সেই লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী। জয়ের জন্য শেষদিনে রংপুরের দরকার চার উইকেট। রাজশাহীর ২০১ রান। 

খুলনার বিপক্ষে এগিয়ে সিলেট

কক্সবাজারের একাডেমি মাঠে মুখোমুখি হয়েছে সিলেট ও খুলনা। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। দ্বিতীয় ইনিংসে খুলনা ২৭৩ রানে অলআউট হয়ে গেছে। সিলেটের হয়ে তিন উইকেট করে নিয়েছেন নাবিল সামাদ ও সৈয়দ খালেদ আহমেদ। ১৬ মাস পর বোলিংয়ে ফিরে ১৫ ওভার করে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এবাদত। 

ঢাকা ডার্বিতে রোমাঞ্চের অপেক্ষা

সিলেটের একাডেমি মাঠে ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ৩০৪ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। পরে নিজেদের প্রথম ইনিংসে ঢাকা বিভাগ করে ৩১৫ রান। দ্বিতীয় ইনিংসে এখন অবধি ১৮৬ রান করতে ৬ উইকেট হারিয়েছে মেট্টো।

৬ উইকেটে ২৫৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ঢাকা বিভাগ। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন শুভাগত হোম। মেট্টোর হয়ে তিন উইকেট নেন আবু হায়দার রনি। দ্বিতীয় ইনিংসে দলটির হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। ১৩৮ বলে ৪২ রান করে আউট হয়ে যান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা