প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গত শনিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩৩তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার তৃতীয় দিন ছিল সোমবার। এদিন সাঁতারে ইভেন্ট অনুষ্ঠিত হয় মোট ১০টি। সাঁতারে একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। প্রথম দিনে চারটি, দ্বিতীয় দিনে তিনটি এবং তৃতীয় দিনে একটিসহ মোট আটটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
সোমবার পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ২৪টি স্বর্ণ, ১৯টি রৌপ্য, ৯টি ব্রোঞ্জ
পদক পেয়েছে। ৮টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেএসপি
পাঁচটি ব্রোঞ্জ এবং বাংলাদেশ বিমান বাহিনী স্রেফ একটি ব্রোঞ্জ পদক অর্জন করে।
ওয়াটারপোলো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন, বাংলাদেশ
নৌবাহিনী রানার্সআপ এবং বাংলাদেশ বিমান বাহিনী তৃতীয় স্থান অর্জন করে।
মঙ্গলবার বেলা ৩টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ
সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের
সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।