× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৩তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনেও রেকর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ২১:০৭ পিএম

৩৩তম জাতীয় সাঁতারের  তৃতীয় দিনেও রেকর্ড

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গত শনিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩৩তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার তৃতীয় দিন ছিল সোমবার। এদিন সাঁতারে ইভেন্ট অনুষ্ঠিত হয় মোট ১০টি। সাঁতারে একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। প্রথম দিনে চারটি, দ্বিতীয় দিনে তিনটি এবং তৃতীয় দিনে একটিসহ মোট আটটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে।


সোমবার পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ২৪টি স্বর্ণ, ১৯টি রৌপ্য, ৯টি ব্রোঞ্জ পদক পেয়েছে। ৮টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেএসপি পাঁচটি ব্রোঞ্জ এবং বাংলাদেশ বিমান বাহিনী স্রেফ একটি ব্রোঞ্জ পদক অর্জন করে।

ওয়াটারপোলো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন, বাংলাদেশ নৌবাহিনী রানার্সআপ এবং বাংলাদেশ বিমান বাহিনী তৃতীয় স্থান অর্জন করে।

মঙ্গলবার বেলা ৩টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা