× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় মালদ্বীপ ফুটবল দল

যেখানে পাওয়া যাবে ম্যাচের টিকিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৯:১৮ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৯:৩১ পিএম

ঢাকায় এসেছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল। প্রবা ফটো

ঢাকায় এসেছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল। প্রবা ফটো

বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে সোমবার সকালে ঢাকায় এসেছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ ফুটবল দলকে স্বাগত জানাতে বাফুফের নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। আগামী ১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। 

বাংলাদেশ ও মালদ্বীপের দুই ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাফুফে। ভিআইপি টিকিটের মূল্য ৮০০ টাকা এবং গ্যালারি ৫০০ ও ৩০০ টাকা। টিকিট পাওয়া যাবে সোশ্যাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক বসুন্ধরা শাখায়।

আগামীকাল সন্ধ্যা ৬টায় কিংস অ্যারেনায় অনুশীলন করবে মালদ্বীপ। বাংলাদেশ শেষ অনুশীলন করবে এদিন বিকাল পৌনে ৫টায়। দুই দলের অনুশীলনের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে উভয় দলের কোচ ও অধিনায়কের অফিসিয়াল প্রেসমিট।

ম্যাচ দুটি সামনে রেখে গত ১ নভেম্বর থেকে অনুশীলন করছে বাংলাদেশ। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা দুই দফায় ২৭ জন ফুটবলারকে অনুশীলনের জন্য ডেকেছেন। সেপ্টেম্বরে থিম্পুতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর বাংলাদেশ প্রথম মাঠে নামছে। এই দুই ম্যাচ ২০২৪ সালের শেষ খেলা বাংলাদেশের।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল গত বছর অক্টোবরে বিশ্বকাপ ২০২৬ এর বাছাইয়ের প্রথম রাউন্ডে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক দুই ম্যাচের প্রথমটি মালেতে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর হোম ম্যাচ ২-১ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি হয়েছে ১৮ বার। ফলাফলে দুই দলের অবস্থান সমানে সমান। ৬টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও মালদ্বীপ এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা