× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও নেই নাজমুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৮:০৯ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৮:০৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও নেই নাজমুল

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আগেই জানা গিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক এই চোটের কারণে আজ সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না। এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন টাইগার বাঁহাতি এই ব্যাটার।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শারজায় গতকাল শান্তর (নাজমুল) এমআরআই হয়েছে। আমরা দলের স্ক্যান রিপোর্ট পেয়েছি। কুঁচকিতে তিনি গ্রেড টু পর্যায়ের টান পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেরে উঠতে নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে তিনি ছিটকে পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর আমরা পরিস্থিতি পুর্নমূল্যায়ন করব। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি আরব আমিরাত থেকে দেশে ফিরবেন।’

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রানের একটা ইনিংস খেলে হন ম্যাচসেরা। প্রথম ওয়ানডেতে দল হারলেও ব্যাট হাতে নেতৃত্বে দিয়েছেন শান্ত। সেই ম্যাচে ৬৮ বলে ৪৭ রান আসে শান্তর ব্যাট থেকে।

এদিকে শান্তর পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ধারণা করা হচ্ছে, ক্যারিবীয় সফরেও নেতৃত্ব দিতে পারেন এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। অ্যান্টিগায় ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। এরপর ৮ ডিসেম্বর সেন্ট কিটসে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ১০ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা